WBSETCL Recruitment 2026 | পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর
![]() |
| WBSETCL Recruitment 2026: পশ্চিমবঙ্গে ২০২টি শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন শুরু ২৫ নভেম্বর |
কলম ✏
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা Electricity Transmission Company Limited (WBSETCL)-এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মোট ২০২টি শূন্যপদে ৫টি পৃথক পদে কর্মী নিয়োগের কথা উল্লেখিত রয়েছে।
এই নিয়োগের মাধ্যমে Special Technical Assistant, Junior Engineer (Electrical) Grade-II, Junior Surveyor, Office Executive এবং Linesman পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিচে এই নিয়োগ সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, শূন্যপদের বিবরণ, নির্বাচন পদ্ধতি এবং আবেদন পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
WBSETCL Recruitment 2026
| বিষয় | বিবরণ |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | West Bengal State Electricity Transmission Company Limited (WBSETCL) |
| বিজ্ঞপ্তি নম্বর | REC/2026/04 |
| মোট শূন্যপদ | ২০২টি |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ২৫ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৫ ডিসেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.wbsetcl.in |
পদের নাম
- Special Technical Assistant
- Junior Engineer (Electrical) Grade-II
- Junior Surveyor
- Office Executive
- Linesman
শুন্যপদ
এই নিয়োগের মাধ্যমে মোট ২০২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিচে পদ অনুযায়ী শুন্যপদের বিবরণ দেওয়া হলো।
| পদের নাম | শূন্যপদ |
|---|---|
| Special Technical Assistant | ৪০টি |
| Junior Engineer (Elect.) Gr.-II | ১০০টি |
| Junior Surveyor | ২টি |
| Office Executive | ২০টি |
| Linesman | ৪০টি |
| মোট | ২০২টি |
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। পদ অনুযায়ী যোগ্যতাগুলি নিচে উল্লেখ করা হলো।
- Special Technical Assistant: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Electronics and Tele-Communication / Radio / Wireless Engineering বিষয়ে Full-time ৩ বছরের Diploma থাকতে হবে।
- Junior Engineer (Electrical) Grade-II: স্বীকৃত প্রতিষ্ঠান বা কলেজ থেকে Electrical Engineering বিষয়ে Full-time ৩ বছরের Diploma পাশ করতে হবে।
- Junior Surveyor: West Bengal State Council of Technical Education কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Survey Engineering বিষয়ে Full-time ৩ বছরের Diploma থাকতে হবে।
- Office Executive: যেকোনো বিষয়ে Graduation-এর সঙ্গে Computer সংক্রান্ত Certificate / Course অথবা BBA / BCA / MCA ডিগ্রি কিংবা নির্দিষ্ট Computer Science / Statistics বিষয়ে Honours বা Graduation-level Paper থাকতে হবে। Graduation অথবা Higher Secondary স্তরে অন্তত ৫০% নম্বর থাকা আবশ্যক।
- Linesman: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। পাশাপাশি NCVT-এর অধীনে Industrial Training Institute (ITI) থেকে Wireman অথবা Electrician Trade-এ ২ বছরের Trade Certificate থাকতে হবে।
বয়সসীমা
এই নিয়োগের প্রতিটি পদের জন্য ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
মাসিক বেতন
নির্বাচিত প্রার্থীরা পদ অনুযায়ী নির্ধারিত Pay Level অনুসারে বেতন পাবেন।
| পদের নাম | Pay Level | বেতনক্রম |
|---|---|---|
| Special Technical Assistant | Level-6 | ৩৬,৮০০ – ১,০৬,৭০০ |
| Junior Engineer (Elect.) Gr.-II | Level-6 | ৩৬,৮০০ – ১,০৬,৭০০ |
| Junior Surveyor | Level-6 | ৩৬,৮০০ – ১,০৬,৭০০ |
| Office Executive | Level-4 | ২৯,০০০ – ৮৪,৫০০ |
| Linesman | Level-3 | ২৩,৪০০ – ৬৮,৯০০ |
নিয়োগ পদ্ধতি
এই নিয়োগে প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে।
- Computer Based Test (CBT) / Online Test
- Personal Interview
- Pre-Employment Medical Examination
- Police Verification এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য Certificate Verification
আবেদন ফি
এই নিয়োগে আবেদনের জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইটের Career বিভাগে গিয়ে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
| কার্যক্রম | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ২৫ নভেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৫ ডিসেম্বর ২০২৬ |
বিশেষ দ্রষ্টব্য: আবেদন করার আগে অবশ্যই WBSETCL-এর প্রকাশিত অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন।

No comments:
Post a Comment