Breaking







Friday, 6 November 2026

WBPSC Industrial Development Officer Recruitment 2026

WBPSC Industrial Development Officer Recruitment 2026 – IDO নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ২৪৭টি শূন্যপদে আবেদন শুরু

WBPSC Industrial Development Officer Recruitment 2026 – IDO নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ২৪৭টি শূন্যপদে আবেদন শুরু
WBPSC Industrial Development Officer Recruitment 2026
কলম ✏ 
সুপ্রিয় চাকরিপ্রার্থী,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে Industrial Development Officer (IDO) Recruitment-এর বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি (Advertisement No. 15/2024) প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের Micro, Small & Medium Enterprises and Textiles Department-এ মোট ২৪৭টি শূন্যপদে Industrial Development Officer নিয়োগ করা হবে।

এই প্রতিবেদনে WBPSC IDO Recruitment-এর শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, শূন্যপদের বিবরণ, পরীক্ষার পদ্ধতি, সিলেবাস, আবেদন ফি এবং আবেদন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

WBPSC IDO Recruitment 2026


বিষয় তথ্য
পরিচালনাকারী সংস্থা West Bengal Public Service Commission (WBPSC)
বিজ্ঞপ্তি নম্বর 15/2024
পদের নাম Industrial Development Officer (IDO)
মোট শুন্যপদ ২৪৭টি
শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ডিপ্লোমা
আবেদন শুরু ৬ নভেম্বর ২০২৬
আবেদন শেষ ২৬ নভেম্বর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in

মোট শূন্যপদ

এই নিয়োগের মাধ্যমে মোট ২৪৭টি শুন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা Engineering অথবা Technology-তে Diploma থাকতে হবে।

বয়সসীমা

এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম

Industrial Development Officer পদে নির্বাচিত প্রার্থীদের Pay Level 10 অনুযায়ী মাসিক বেতন ৩২,১০০ থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত। নির্ধারিত বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাও হবে।

নিয়োগ পদ্ধতি

WBPSC Industrial Development Officer নিয়োগের ক্ষেত্রে মোট দুটি ধাপে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • Part-I: লিখিত পরীক্ষা
  • Part-II: ইন্টারভিউ
লিখিত পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীদের ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।

WBPSC IDO পরীক্ষার সিলেবাস ও নম্বর বিভাজন

লিখিত পরীক্ষায় মোট সাতটি বিষয় থেকে প্রশ্ন থাকবে। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিচে দেওয়া হলো।

বিষয় নম্বর
English ১৫
Industrial Safety/Security Measures and Pollution Control Measures ১০
Environmental Issue with Emphasis on Energy Conservation and Renewable Energy ১৫
Physical Science ১৫
Elementary Computer Knowledge ১০
Industrial Scenario and Industrial Potential in West Bengal ১৫
Mental Ability and Arithmetic ২০
মোট ১০০

আবেদন পদ্ধতি

এই নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার জন্য WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ১৬০ টাকা। তবে SC, ST এবং PwBD প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

কার্যক্রম তারিখ
বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ ৫ নভেম্বর ২০২৬
অনলাইন আবেদন শুরু ৬ নভেম্বর ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬
আবেদন ফি জমার শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬
Edit Window শুরু ২৭ নভেম্বর ২০২৬
Edit Window শেষ ২ ডিসেম্বর ২০২৬
লিখিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে
ইন্টারভিউয়ের তারিখ পরে জানানো হবে

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিঙ্ক

বিষয় লিঙ্ক
অফিসিয়াল নোটিশ Download
অফিসিয়াল ওয়েবসাইট Visit Now
আমাদের টেলিগ্রাম Join Now
আবেদন করার আগে অবশ্যই WBPSC-এর প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন।

No comments:

Post a Comment