উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন | WB HS 2027 3rd Semester Routine PDF Download
![]() |
| 2027 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন PDF Download |
কলম ✏
সুপ্রিয় ছাত্রছাত্রী,
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত ২৫শে জুন ২০২৬, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (HS) তৃতীয় সেমিস্টার (Semester-III) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।
আজকের এই পোস্টে 2027 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন PDF শেয়ার করা হলো। এখানে আপনি জানতে পারবেন—
- Semester-III পরীক্ষা কবে থেকে শুরু হবে।
- কোন তারিখে কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার সময়সূচি।
| উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন ২০২৭ | |
|---|---|
| বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ |
| পরীক্ষা | উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ২০২৭ |
| পরীক্ষার তারিখ | ২১ সেপ্টেম্বর – ৭ অক্টোবর ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | wbchse.wb.gov.in |
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এবং শেষ হবে ৭ অক্টোবর ২০২৬ তারিখে।
সাধারণ বিষয়গুলির পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ, প্রতিটি পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট।
অন্যদিকে, ভিজ্যুয়াল আর্টস (Visual Arts), মিউজিক (Music) এবং সমস্ত ভোকেশনাল (Vocational) বিষয়ের পরীক্ষার সময় সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ের পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা।
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন 2027
| তারিখ | বিষয়সমূহ |
|---|---|
| ২১.০৯.২০২৬ (সোমবার) | বাংলা (A), ইংলিশ (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, পাঞ্জাবি |
| ২২.০৯.২০২৬ (মঙ্গলবার) | হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, IT and ITES, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার (AGLV), পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনস্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম (সমস্ত ভোকেশনাল বিষয়) |
| ২৪.০৯.২০২৬ (বৃহস্পতিবার) | ইংলিশ (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংলিশ |
| ২৫.০৯.২০২৬ (শুক্রবার) | অর্থনীতি, নৃতত্ববিদ্যা, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স |
| ২৮.০৯.২০২৬ (সোমবার) | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি |
| ২৯.০৯.২০২৬ (মঙ্গলবার) | কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টস |
| ৩০.০৯.২০২৬ (বুধবার) | স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ইতিহাস |
| ০১.১০.২০২৬ (বৃহস্পতিবার) | কেমিস্ট্রি, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ |
| ০৩.১০.২০২৬ (শনিবার) | দর্শন |
| ০৫.১০.২০২৬ (সোমবার) | গণিত, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস, এগ্রিকালচার (AGRI), জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক |
| ০৬.১০.২০২৬ (মঙ্গলবার) | সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার |
| ০৭.১০.২০২৬ (বুধবার) | বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন |
⬇️ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন 2027 PDF ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
File Details:- PDF Name: WB HS 2027 3rd Semester Routine (Official)
- Language: English
- Size: 01 mb
- Total Pages: 01

No comments:
Post a Comment