Breaking







Wednesday, 3 June 2026

অন্নপূর্ণা যোজনা Online Apply 2026 | অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি

অন্নপূর্ণা যোজনা Online Apply 2026 | WB Annapurna Bhandar Yojana Online Apply

অন্নপূর্ণা যোজনা Online Apply 2026 | WB Annapurna Bhandar Yojana Online Apply
অন্নপূর্ণা যোজনা Online Apply 2026 | অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি
কলম
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়াকে আর সহজ ও স্বচ্ছ করতে অফলাইন আবেদনের পাশাপাশি চালু হয়েছে অনলাইন আবেদন ব্যবস্থা, যার ফলে আবেদনকারীরা বাড়িতে বসেই খুব সহজে এবং ঝামেলামুক্তভাবে আবেদন করতে পারবেন।

যারা এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রতিবেদনে অন্নপূর্ণা যোজনা Online Apply 2026 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

অন্নপূর্ণা যোজনা Online Apply 

অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন সঠিক ও নির্ভুলভাবে করতে নিচে দেওয়া নির্দেশনাগুলি ধাপে ধাপে অনুসরণ করুন—
  • প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল socialregistry.wb.gov.in –এ ভিজিট করুন।
  • হোমপেজে থাকা "Access Citizen Portal" অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার জেলা (District) নির্বাচন করুন এবং মোবাইল নম্বর ও প্রদর্শিত Captcha Code সঠিকভাবে পূরণ করুন।
  • সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর "Request OTP" বাটনে ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার OTP পাঠানো হবে। নির্ধারিত ঘরে সেই OTP লিখুন।
  • সবশেষে "Verify & Continue" বাটনে ক্লিক করুন। 

সফলভাবে লগইন করার পর মোট সাতটি ধাপে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে—

1. Basic Info

এখানে পরিবারের প্রধান ব্যক্তির ব্যক্তিগত তথ্য, আধার, ভোটার কার্ড এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য দিতে হবে।

2. Ration Card / Food Subsidy

এখানে রেশন কার্ড সংক্রান্ত তথ্য এবং খাদ্য ভর্তুকি সম্পর্কিত বিবরণ দিতে হবে।

3. Assets

এই অংশে আবেদনকারী বা পরিবারের মালিকানাধীন সম্পত্তি, জমি, বাড়ি, যানবাহন বা অন্যান্য সম্পদের তথ্য উল্লেখ করতে হবে।

4. Income / Profession

এখানে পরিবারের আয়, পেশা, শিক্ষাগত যোগ্যতা, কর ও পেনশন সংক্রান্ত তথ্য দিতে হবে।

5. Identity Docs

এই অংশে পরিচয় যাচাই ও প্রযোজ্য বিশেষ নথি সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।

6. Govt Schemes

এখানে সরকারি প্রকল্প বা DBT-এর মাধ্যমে প্রাপ্ত সুবিধার তথ্য উল্লেখ করতে হবে।

7. Family Identity

এই অংশে পরিবারের স্থায়ী ঠিকানা, সদস্য সংখ্যা এবং বার্ষিক আয়ের তথ্য দিতে হবে।

সদস্যদের তথ্য 

এরপর MEMBER 2 / MEMBER 3 / MEMBER 4 অনুযায়ী পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য একইভাবে পূরণ করুন। যে সদস্যকে অন্নপূর্ণা যোজনার আওতায় রাখতে চান, সেখানে— “Applying for Annapurna Yojana?” এই অপশনে Yes, I am applying নির্বাচন করতে হবে।

সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর Declaraion & Consent অপশনে যান। তারপর “Declaration & Consent” এ টিক দিয়ে “Submit Application” বাটনে ক্লিক করুন।

No comments:

Post a Comment