Breaking







Wednesday, 3 June 2026

অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন | Annapurna Yojana Online Form Fill Up

অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন আবেদন ২০২৬ | Annapurna Yojana Online Form Fill Up 2026

অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইন আবেদন ২০২৬ | Annapurna Yojana Online Form Fill Up 2026
অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন | Annapurna Yojana Online Form Fill Up
কলম
নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে অন্নপূর্ণা যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

এই প্রকল্পটি অনেকটাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে তৈরি করা হয়েছে। ফলে রাজ্যের অসংখ্য মহিলা এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সুবিধা লাভ করতে পারবেন।

অন্নপূর্ণা যোজনা
পরিচালনাকারী দপ্তর নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর
প্রকল্পের নাম অন্নপূর্ণা যোজনা
চালুর তারিখ ১ জুন ২০২৬
সুবিধা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা
উপভোক্তা পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা

প্রথমদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তারা স্বয়ংক্রিয়ভাবেই অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত হবেন। সেক্ষেত্রে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।

অন্যদিকে, যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান না, শুধুমাত্র তাদেরকেই নতুন আবেদন করতে হবে বলে জানানো হয়েছিল।

তবে পরবর্তীতে সরকার নতুন নির্দেশিকা প্রকাশ করে জানায় যে, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকল আবেদনকারীকে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হলেও আবেদন ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক।

অন্নপূর্ণা যোজনা

অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন নারী কল্যাণমূলক প্রকল্প। রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
 
এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 

অন্নপূর্ণা যোজনার সুবিধা

অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ সরাসরি সুবিধাভোগীর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে DBT পদ্ধতির মাধ্যমে জমা করা হবে।
 

প্রকল্পের প্রধান সুবিধাসমূহ

  • প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা।
  • সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রাপ্তির সুবিধা।
  • DBT পদ্ধতিতে স্বচ্ছ ও দ্রুত অর্থ প্রদান।
  • মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি।
  • পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়তা।
 
এই প্রকল্পটি বিশেষভাবে রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে এবং এটি ভবিষ্যতে বহু পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।
 

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাঙ্ক পাসবুক
  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর
  • বসবাসের প্রমাণপত্র

কারা আবেদন করতে পারবেন?

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে মহিলা হতে হবে।
  • আবেদনকারীর বয়স ন্যূনতম ২৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারীর কাছে বৈধ পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র থাকতে হবে।
  • সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
 

কারা আবেদন করতে পারবেন না?

  • কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে স্থায়ী চাকরিতে কর্মরত মহিলারা।
  • যারা নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করেন।
  • পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থা অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলারা।
  • যারা আয়কর (Income Tax) প্রদান করেন।
 

অন্নপূর্ণা যোজনা আবেদন পদ্ধতি

সরকারি নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করা যাবে। অর্থাৎ, আবেদনকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি বেছে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
 

আবেদন করার সময়সীমা

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই মোট ৯০ দিন ধরে চলবে। তাই আবেদন করার জন্য অযথা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ তথ্য: যারা ২ জুনের মধ্যে অন্নপূর্ণা যোজনার আবেদন ফর্ম জমা করবেন, তারা জুন মাস থেকেই প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সুবিধা পেতে শুরু করবেন।
অন্যদিকে, যারা ২ জুনের পরে আবেদন করবেন, তারা আবেদন অনুমোদনের পরবর্তী মাস থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। তবে সেই সময় পর্যন্ত তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা আগের নিয়ম অনুযায়ী চালু থাকবে।

অন্নপূর্ণা যোজনা ফর্ম ডাউনলোড

আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে বাংলা, ইংরেজি ও হিন্দি এই তিনটি ভাষাতেই আবেদন ফর্ম উপলব্ধ করা হয়েছে, যাতে আবেদনকারীরা নিজেদের সুবিধামতো ভাষায় ফর্ম পূরণ করতে পারেন।
 
নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় ভাষার অন্নপূর্ণা যোজনা ফর্ম পিডিএফ ডাউনলোড করে নিন।
ভাষা ফর্ম ডাউনলোড
বাংলা Download PDF
English Download PDF
हिन्दी Download PDF

অন্নপূর্ণা যোজনা অফলাইন আবেদন পদ্ধতি

  • নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করুন।
  • আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করুন।
  • নির্ধারিত অফিস বা ক্যাম্পে আবেদনপত্র জমা দিন।
দ্রষ্টব্য: আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া সমস্ত ফটোকপি অবশ্যই আবেদনকারীর দ্বারা স্ব-প্রত্যায়িত (Self Attested) হতে হবে।

অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি | Annapurna Yojana Online Apply Process

রাজ্য সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল socialregistry.wb.gov.in –এ ভিজিট করে আপনারা অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

প্রথমে অফিসিয়াল পোর্টালে ভিজিট করার পর Access Citizen Portal বাটনে ক্লিক করুন। এরপর জেলা সিলেক্ট করতে হবে। তারপর মোবাইল নম্বর, ক্যাপচা কোড এবং মোবাইলে পাঠানো OTP দিয়ে লগইন করতে হবে।

সফলভাবে লগইন করার পর নিম্নলিখিত সাতটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন—
  1. Basic Info
  2. Ration Card / Food Subsidy
  3. Assets 
  4. Income / Profession
  5. Identity Docs
  6. Govt Schemes
  7. Family Identity

No comments:

Post a Comment