অন্নপূর্ণা ভাণ্ডার Online Apply 2026 | Annapurna Bhandar Form Fill Up Online
![]() |
| অন্নপূর্ণা ভাণ্ডার Online Apply | Annapurna Bhandar Online Apply 2026 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় যোগ্য ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আবেদনকারীদের সুবিধার কথা বিবেচনা করে অফলাইন পদ্ধতির পাশাপাশি অনলাইন আবেদন ব্যবস্থাও চালু করা হয়েছে। ফলে কোনোরকম ঝামেলা ছাড়াই বাড়িতে বসেই সহজে আবেদন করার সুযোগ পাবেন।
এই প্রতিবেদনে অন্নপূর্ণা ভাণ্ডার Online Apply সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হলো। যার মাধ্যমে আপনারা কোনোরকম ভুল ছাড়াই সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
| অন্নপূর্ণা যোজনা | |
|---|---|
| পরিচালনাকারী দপ্তর | নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর |
| প্রকল্পের নাম | অন্নপূর্ণা যোজনা |
| চালুর তারিখ | ১ জুন ২০২৬ |
| সুবিধা | প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা |
| উপভোক্তা | পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা |
প্রথমদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তারা স্বয়ংক্রিয়ভাবেই অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত হবেন। সেক্ষেত্রে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।
অন্যদিকে, যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান না, শুধুমাত্র তাদেরকেই নতুন আবেদন করতে হবে বলে জানানো হয়েছিল।
তবে পরবর্তীতে সরকার নতুন নির্দেশিকা প্রকাশ করে জানায় যে, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকল আবেদনকারীকে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হলেও আবেদন ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক।
অন্নপূর্ণা ভাণ্ডার
অন্নপূর্ণা ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন নারী কল্যাণমূলক প্রকল্প। রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ সরাসরি সুবিধাভোগীর আধার কার্ডের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে DBT পদ্ধতির মাধ্যমে জমা করা হবে।
অন্নপূর্ণা ভাণ্ডার Online Apply
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন সঠিক ও নির্ভুলভাবে করতে নিচে দেওয়া নির্দেশনাগুলি ধাপে ধাপে অনুসরণ করুন—
- প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল socialregistry.wb.gov.in–এ ভিজিট করুন।
- হোমপেজে থাকা "Access Citizen Portal" অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার জেলা নির্বাচন করুন এবং মোবাইল নম্বর ও প্রদর্শিত Captcha Code সঠিকভাবে পূরণ করুন।
- সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর "Request OTP" বাটনে ক্লিক করুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার OTP পাঠানো হবে। নির্ধারিত ঘরে সেই OTP লিখুন।
- সবশেষে "Verify & Continue" বাটনে ক্লিক করুন।
সফলভাবে লগইন করার পর নিম্নলিখিত সাতটি ধাপে আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে—
- Basic Info
- Ration Card / Food Subsidy
- Assets
- Income / Profession
- Identity Docs
- Govt Schemes
- Family Identity
1. Basic Info
এই ধাপে পরিবারের প্রধান ব্যক্তির নিম্নলিখিত তথ্য পূরণ করতে হবে—
- নাম
- জন্ম তারিখ
- জেন্ডার
- সোশ্যাল ক্যাটাগরি
- আধার লিঙ্ক মোবাইল নম্বর
- ভোটার কার্ড নম্বর
- বিধানসভা ক্ষেত্রের নাম ও অংশ নম্বর
- আধার নম্বর
- ব্যাঙ্ক ডিটেলস
প্রয়োজনীয় ডকুমেন্ট: এই পেজে ভোটার কার্ড ও ব্যাঙ্ক পাসবুকের কপি আপলোড করতে হবে।
তারপর “Next” বাটনে ক্লিক করুন।
2. Ration Card / Food Subsidy
এই পেজে আপনাকে জানাতে হবে—
- ডিজিটাল রেশন কার্ড আছে কিনা
- রেশন কার্ডের ধরন
- রেশন কার্ড নম্বর
- প্রতি মাসে রেশন তোলেন কিনা
প্রয়োজনীয় ডকুমেন্ট: এই পেজে রেশন কার্ড আপলোড করতে হবে।
তারপর “Next” ক্লিক করুন।
3. Assets
এই ধাপে পরিবারের সম্পত্তি সম্পর্কিত তথ্য দিতে হবে—
- ৩ বা তার বেশি পাকা ঘর আছে কিনা
- জমির মালিকানা ও মোট জমির পরিমাণ
- পরিবারের কোনো সদস্যের গাড়ি আছে কিনা
- গাড়ির বিবরণ (নম্বর, মডেল, রেজিস্ট্রেশন)
- স্বাস্থ্যবীমা আছে কিনা (সরকারি/বেসরকারি, প্রিমিয়াম ইত্যাদি)
প্রয়োজনীয় ডকুমেন্ট: জমির রেকর্ড / রেজিস্ট্রেশন কপি এবং স্বাস্থ্যবীমা কার্ড আপলোড করতে হবে।
তারপর “Next” ক্লিক করুন।
4. Income / Profession
এই ধাপে দিতে হবে—
- ইনকাম ট্যাক্স / প্রফেশনাল ট্যাক্স দেন কিনা
- প্যান কার্ড নম্বর
- কর্মসংস্থানের বিবরণ
- শিক্ষাগত যোগ্যতা (শিক্ষিত/অশিক্ষিত সহ)
- সরকারি পেনশন পান কিনা
- পরিবারের কেউ সাংবিধানিক পদে আছে কিনা
- GST রেজিস্ট্রেশন আছে কিনা
প্রয়োজনীয় ডকুমেন্ট: প্যান কার্ড আপলোড করতে হবে।
তারপর “Next” ক্লিক করুন।
5. Identity Docs
এই ধাপে দিতে হবে—
- CAA আবেদন সম্পর্কিত তথ্য
- SIR-এ নাম বাদ পড়লে মামলা আছে কিনা
যদি প্রযোজ্য না হয়, তাহলে “Not Applicable” নির্বাচন করে “Next” ক্লিক করুন।
6. Govt Schemes
- DBT-এর মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা
- পেলে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে
তারপর “Next” ক্লিক করুন।
7. Family Identity
এই ধাপে দিতে হবে—
- স্থায়ী ঠিকানা
- জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত
- এরিয়া টাইপ
- পিন কোড
- পুলিশ স্টেশন
- পরিবারের সদস্য সংখ্যা
- বার্ষিক আয়
তারপর “Save Draft” বাটনে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ নোট: প্রতিটি প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই JPG / PNG / PDF / JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।
সদস্যদের তথ্য
এরপর MEMBER 2 / MEMBER 3 / MEMBER 4 অনুযায়ী পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য একইভাবে পূরণ করুন।
দ্রষ্টব্য: যে সদস্যকে অন্নপূর্ণা যোজনার আওতায় রাখতে চান, সেখানে— “Applying for Annapurna Yojana?” এই অপশনে Yes, I am applying নির্বাচন করতে হবে।
সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর Declaraion & Consent অপশনে যান। তারপর “Declaration & Consent” এ টিক দিয়ে “Submit Application” বাটনে ক্লিক করুন। অন্নপূর্ণা ভাণ্ডার Online Apply Link
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনলাইন আবেদন পোর্টালের ডিরেক্ট লিঙ্ক নিচে প্রদান করা হয়েছে। নিচের লিঙ্কে ক্লিক করে রাজ্য সরকারের Social Registry Portal-এ প্রবেশ করুন এবং নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
| Annapurna Bhandar Apply Link | Online Apply ↗ |

No comments:
Post a Comment