Breaking







Saturday, 4 July 2026

Krishak Bandhu Verification 2026: কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই, জারি হলো সার্কুলার

কৃষক বন্ধু ভেরিফিকেশন 2026: কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই করবে রাজ্য সরকার

কৃষক বন্ধু ভেরিফিকেশন 2026: কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই করবে রাজ্য সরকার
Krishak Bandhu Verification 2026: কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই, জারি হলো সার্কুলার

সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তার তথ্য পুনরায় যাচাই, পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের কাছেই প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।

কেন এই যাচাই করা হচ্ছে?

কৃষি দপ্তরের সার্কুলার অনুযায়ী, কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সমস্ত উপভোক্তার তথ্য নতুন করে যাচাই করা হবে। পাশাপাশি PM-KISAN ডেটাবেসের সঙ্গে তথ্য ক্রস-ভেরিফাই করা হবে, যাতে যোগ্য কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করা যায় এবং অযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া যায়।

কোন কোন তথ্য ও নথি যাচাই করা হবে?

যাচাইয়ের সময় উপভোক্তাদের কাছ থেকে নিম্নলিখিত তথ্য ও নথি সংগ্রহ করা হতে পারে—
  • আধার কার্ড (উপভোক্তা ও স্বামী/স্ত্রীর)
  • ভোটার আইডি 
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি
  • জমির ROR/রেকর্ড
সার্কুলারে উল্লেখ রয়েছে, জমা দেওয়া নথির ভিত্তিতে তথ্য যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে আপডেট করা হবে।

কারা বিশেষভাবে যাচাইয়ের আওতায় থাকবেন?

সার্কুলার অনুযায়ী যাচাইয়ের সময় দেখা হবে—
  • উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কি না।
  • উপভোক্তা আয়করদাতা কি না।
  • উপভোক্তার তথ্য সঠিক রয়েছে কি না।
  • মৃত বা অযোগ্য উপভোক্তাদের তথ্য।
  • PM-KISAN-এর তথ্যের সঙ্গে মিল রয়েছে কি না।
যাদের তথ্যে অসঙ্গতি পাওয়া যাবে, তাদের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কীভাবে যাচাই করা হবে?

সরকারের নির্ধারিত Verification Form (Annexure-I) উপভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। প্রয়োজনীয় নথিসহ ফর্ম জমা দেওয়ার পর আধিকারিকরা তথ্য যাচাই করবেন। যাচাই সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষক বন্ধু পোর্টালে তথ্য অনুমোদন বা প্রয়োজনীয় সংশোধন/প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেবেন।

কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড

নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম PDF সংগ্রহ করুন। এরপর নির্দেশিকা অনুযায়ী ফর্মটি পূরণ করুন। 

কতদিন চলবে এই প্রক্রিয়া?

সার্কুলারে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রায় ৪ সপ্তাহের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

No comments:

Post a Comment