যুবশক্তি ভরসা কার্ড কি? | Yuva Shakti Bharosa Card Details in Bengali
![]() |
| যুবশক্তি ভরসা কার্ড কী? | কী কী সুবিধা পাওয়া যাবে? |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
সাম্প্রতিক সময়ে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। অনেকেই এটিকে একটি সরকারি প্রকল্প বলে মনে করছেন, তবে বাস্তবে তা নয়। যুবশক্তি ভরসা কার্ড কোনো সরকারি স্কিম নয়। এটি ভারতীয় জনতা পার্টির একটি প্রতিশ্রুতি বা ভরসা পত্র।
আজকের এই পোস্টে যুবশক্তি ভরসা কার্ড সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো, যাতে আপনারা সঠিক তথ্য জানতে পারেন এবং কোনো ভ্রান্ত ধারণায় না পড়েন।
যুবশক্তি ভরসা কার্ড কি?
যুবশক্তি ভরসা কার্ড আসলে কোনো সরকারি স্কিম নয়—এটি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি, যা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছে।
সহজভাবে বললে, এটি সরকার থেকে দেওয়া কোনো অফিসিয়াল কার্ড বা স্কিম নয়। এটি একটি নির্বাচনী প্রতিশ্রুতি কার্ড অর্থাৎ যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তারা পশ্চিমবঙ্গে এই সুবিধাগুলি দেওয়ার কথা বলছে।
গত বৃহস্পতিবার কলকাতা-তে অলিম্পিক পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং বক্সার বিজেন্দ্র সিং-এর উপস্থিতিতে এই যুবশক্তি ভরসা কার্ড-এর উদ্বোধন করা হয়।
ভোটের আগে যুবসমাজকে লক্ষ্য করে বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এই কার্ডের মাধ্যমে একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে।
এই কার্ডের মূল প্রতিশ্রুতিগুলি হলো—
- চাকরি না পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেক যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০/- টাকা করে আর্থিক সহায়তা।
- আগামী ৫ বছরে ১ কোটি যুবক-যুবতীদের কর্মসংস্থান।
- ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সমস্ত সরকারি শুন্যপদ পূরণ।
- সরকারি চাকরির বয়সসীমায় ৫ বছরের ছাড়।
- স্টার্টআপের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা।
এই কার্ডটি মূলত ভারতীয় জনতা পার্টি-র সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলির গ্যারান্টি হিসেবেই তুলে ধরা হয়েছে। তবে জেনে রাখা প্রয়োজন, এটি শুধুমাত্র একটি নির্বাচনী প্রতিশ্রুতি—যা বাস্তবায়ন হবে কি না, তা সম্পূর্ণভাবে নির্বাচনের ফলাফলের উপর নির্ভরশীল।

No comments:
Post a Comment