Breaking







Sunday, 22 February 2026

কৃষক বন্ধু প্রকল্প 2026 | সুবিধা, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট

কৃষক বন্ধু form PDF | কৃষকবন্ধু প্রকল্প কী? কারা পাবেন টাকা, কিভাবে আবেদন করবেন | Krishak Bandhu Scheme West Bengal

কৃষক বন্ধু form PDF | কৃষকবন্ধু প্রকল্প কী? কারা পাবেন টাকা, কিভাবে আবেদন করবেন | Krishak Bandhu Scheme West Bengal
কৃষক বন্ধু প্রকল্প 2026 - সুবিধা, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে আর্থিক সহায়তা পান এবং কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন অনুদান দেওয়া হয়। এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট ইত্যাদি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

কৃষক বন্ধু প্রকল্প কী?


কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের চাষের খরচে সহায়তা করা এবং কৃষক পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়া।

এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের খরিফ ও রবি মরশুম বছরের এই দুটি সময়ে দুটি সমান কিস্তিতে সর্বাধিক ১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

এছাড়াও সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন ২ লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা


কৃষক বন্ধু প্রকল্পে যে সুবিধাগুলি পাওয়া যায়-
  • এই প্রকল্পের অধীনে ১ একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট ১০,০০০/- টাকা অনুদান পাবেন।
  • ১ একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বছর প্রতি ৪,০০০/- টাকা আর্থিক সহায়তা পাবেন।
  • ১৮ থেকে ৬০ বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী ২ লক্ষ টাকার অনুদান পাবেন।

কারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন?


এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে নিচের শর্তগুলি পূরণ করতে হবে-
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • আবেদনকারী অবশ্যই একজন কৃষক হবেন
  • নিজস্ব চাষযোগ্য জমির কৃষক এবং নথিভুক্ত ভাগচাষি হতে হবে
  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে

কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট


কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন-
  • জমির পর্চা, পাট্টা, বর্গানথি, বনবিভাগের পাট্টা
  • আধার কার্ড
  • ভোটার কার্ড 
  • বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবই এর প্রথম পাতা অথবা বাতিল চেক
  • আধার ও ব্যাঙ্কের সাথে সংযুক্ত মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজ ছবি

কৃষক বন্ধু ডেথ বেনিফিটের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট


এই প্রকল্পে ডেথ বেনিফিটের জন্য  যে নথিগুলি লাগবে-
  • মৃত কৃষকের পরিচয়ের ফটোকপি
  • মৃত কৃষকের মৃত্যু শংসাপত্রের ফটোকপি
  • BDO থেকে যোগ্য আবেদনকারীর শংসাপত্র
  • মৃত কৃষকের ROR
  • আবেদনকারীর নিজস্ব করা আবেদন ফর্ম

কৃষক বন্ধু প্রকল্পে আবেদন পদ্ধতি


কৃষক বন্ধু প্রকল্পে কীভাবে আবেদন করবেন তা নীচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো- 
  • দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও/ কৃষি দপ্তরে যোগাযোগ করুন
  • কৃষক বন্ধু ফর্মটি সংগ্রহ করুন
  • সঠিকভাবে ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলি সংযুক্ত করে জমা দিন

কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য


  • আবেদন সম্পূর্ণ বিনামূল্যে
  • আবেদন করার পর টাকা সরাসরি ব্যাঙ্কে আসে
  • আবেদন স্ট্যাটাস অনলাইনে চেক করা যায়
  • তথ্য ভুল থাকলে সংশোধনের সুযোগ আছে

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে | কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে


কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে সর্বনিম্ন ৪,০০০/- থেকে সর্বোচ্চ ১০,০০০/- টাকা অনুদান দেওয়া হয়, যা সাধারণত দুই কিস্তিতে প্রদান করা হয়। প্রথম কিস্তি খরিফ মরসুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তি রবি মরসুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়।

কৃষক বন্ধু ফর্ম ডাউনলোড PDF ও কৃষক বন্ধু স্ট্যাটাস চেক


DESCRIPTION LINK
কৃষক বন্ধু ফর্ম PDF Download
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক Check Now

Also Check::

No comments:

Post a Comment