বাংলার যুব সাথী প্রকল্প 2026: যোগ্যতা, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট | Banglar Yuva Sathi Scheme
![]() |
| বাংলার যুব সাথী প্রকল্প 2026 | যোগ্যতা, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে বাংলার যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মীহীন যুবসমাজকে মাসিক ভাতা প্রদান করা হবে, যাতে তারা ঠিকমতোভাবে কাজের খোঁজ চালিয়ে যেতে পারেন।
এই প্রতিবেদনে আমরা যুব সাথী প্রকল্পের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্ট ও গুরুত্বপূর্ণ শর্তাবলি সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করবো।
বাংলার যুব সাথী প্রকল্প সম্পূর্ণ তথ্য
যুব সাথী প্রকল্প কি?
যুব সাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু করা একটি সামাজিক কল্যাণমূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে আর্থিক সহায়তা প্রদান করা।
এই প্রকল্পের আওতায় রাজ্যের সেইসব যুবক-যুবতী যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু এখনও চাকরি পাননি এবং বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে তাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে।
এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনও চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে।
যুব সাথী প্রকল্পের উদ্দেশ্য
- বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা
- কর্মসংস্থানের খোঁজে উৎসাহ প্রদান করা
যুব সাথী প্রকল্পে কত টাকা পাওয়া যায়?
পশ্চিমবঙ্গের যুব সাথী প্রকল্পে আবেদনকারী যোগ্য বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
যুব সাথী প্রকল্পে আবেদনের যোগ্যতা
এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে নিচের শর্তগুলি পূরণ করতে হবে-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বর্তমানে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকা চলবে না।
- আধার কার্ডের সঙ্গে সংযুক্ত একটি সক্রিয় ও একক (নিজস্ব) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
যুব সাথী প্রকল্প কারা পাবে না
- বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা
- সরকারী চাকরিজীবীরা
- নিয়মিত বেতনভোগী কর্মীরা
- বয়সসীমার বাইরে হলে
- যারা রাজ্য সরকারের অন্য কোনও স্কিমের টাকা পান অর্থাৎ যারা ইতিমধ্যেই যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার মতো কোনো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন।
যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে
যুব সাথী প্রকল্প আবেদনের সময় সাধারণত যেসমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন হবে-
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট/ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাশ বইয়ের প্রথম পাতা
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- মোবাইল নম্বর (ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত)
- ইমেল আইডি (যদি থাকে)
যুব সাথী প্রকল্পে আবেদন পদ্ধতি
অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতির মাধ্যমেই যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। নীচে অনলাইন ও অফলাইন দুই ধরনের আবেদন পদ্ধতি ধাপে ধাপে উল্লেখ করা হলো-
যুব সাথী প্রকল্প আবেদন অনলাইন-
- ধাপ ১: অফিশিয়াল ওয়েবসাইট https://yubasathi.wb.gov.in/ -তে ভিজিট করুন
- ধাপ ২: Apply Online বাটনে ক্লিক করুন
- ধাপ ৩: Applicant Login-এর একটি পেজ ওপেন হবে, ওখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা কোডটি প্রদান করে Get OTP/Secret PIN বাটনে ক্লিক করুন
- ধাপ ৪: তারপর আপনার মোবাইল নম্বরে যাওয়া ছয় সংখ্যার Secret PIN-টি প্রদান করে Verify PIN বাটনে ক্লিক করুন
- ধাপ ৫: প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করুন
- ধাপ ৬: আবেদন সাবমিট করুন
যুব সাথী প্রকল্প আবেদন অফলাইন-
- ধাপ ১: নির্দিষ্ট ক্যাম্পে যান
- ধাপ ২: ফর্ম সংগ্রহ করুন
- ধাপ ৩: ফর্ম পূরণ করুন
- ধাপ ৪: প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন ও ফর্ম জমা দিন
- ধাপ ৫: রিসিভিং কপি সংগ্রহ করে রাখুন
যুব সাথী প্রকল্প কি মেয়েরা পাবে
হ্যাঁ, যুব সাথী প্রকল্পের সুবিধা মেয়েরা- বিবাহিত হোক বা অবিবাহিত উভয়েই পাবেন। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আথিক সহায়তা পাবেন।
তবে যে সমস্ত মহিলারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার বা রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক প্রকল্পের নিয়মিত ভাতা পাচ্ছেন, তারা সাধারণত যুব সাথী প্রকল্পের সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
যুব সাথী আবেদন শুরু ও শেষের তারিখ
| আবেদন প্রক্রিয়া শুরু | ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদন প্রক্রিয়া শেষ | ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ |
যুব সাথী ফর্ম, ক্যাম্প লিস্ট ও অনলাইন আবেদন
| DESCRIPTION | LINK |
|---|---|
| Application Form | Download |
| Camp List | Check |
| Apply Now | Click Here |
উপসংহার
বাংলার যুব সাথী প্রকল্প রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক উদ্যোগ। যারা বর্তমানে কর্মহীন এবং চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই প্রকল্প আর্থিকভাবে অনেকটাই সহায়ক হতে পারে।

যারা কৃষক বন্ধুর সুবিধা পায় তারাও কী যুব সাথী ভাতা পাবেন?
ReplyDelete