Breaking







Saturday, 28 February 2026

SIR 2026 ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ | ভোটার লিস্ট PDF ডাউনলোড পদ্ধতি

SIR 2026 Final Voter List West Bengal PDF Download | 2026 সালের ভোটার লিস্ট ডাউনলোড

SIR 2026 Final Voter List West Bengal PDF Download | 2026 সালের ভোটার লিস্ট ডাউনলোড
SIR 2026 ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ - কিভাবে  ভোটার লিস্ট PDF ডাউনলোড পদ্ধতি
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ ২৮শে ফেব্রুয়ারি শনিবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা (SIR 2026 ফাইনাল ভোটার লিস্ট পশ্চিমবঙ্গ)। যে সমস্ত ভোটার SIR আপডেশন প্রক্রিয়ায় আবেদন করেছিলেন, তারা অফলাইনের পাশাপাশি অনলাইনেও নিজেদের নাম চেক করতে পারবেন এবং West Bengal Final Voter List 2026 PDF ডাউনলোড করতে পারবেন।

এই প্রতিবেদনে আমরা জানাবো কীভাবে খুব সহজে ঘরে বসেই পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করবেন। দেখে নিতে পারবেন কমিশনের তালিকায় ঠিক কি অবস্থায় রয়েছে আপনার নাম- Approved/অনুমোদিত, Deleted/ বাদ নাকি Adjudication/বিচারাধীন। 

## অফলাইনে কিভাবে জানবেন- কমিশন সূত্রে খবর, সমস্ত বুথ লেবেল অফিসারকে প্রত্যেকটি তালিকার হার্ড কপি দেওয়া থাকবে। কারও নাম রইলো কিনা বা ডিলিট হলো কিনা তা সমস্ত কিছুই জানতে পারবেন নিজেদের BLO-দের কাছ থেকে। 

SIR কি


SIR এর পুরো নাম হলো Special Intensive Revision। এটি একটি বিশেষ প্রক্রিয়া, যার মাধ্যমে ভোটার তালিকাকে সম্পূর্ণভাবে যাচাই, সংশোধন ও আপডেট করা হয়। এই কাজটি পরিচালনা করে ভারতের নির্বাচন কমিশন।

SIR কেন করা হচ্ছে


  • ভোটার তালিকা থেকে মৃত বা স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়া
  • নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা
  • এক ব্যক্তির একাধিক ভোটার ID থাকলে তা ঠিক করা 
  • নির্বাচনের আগে একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা

SIR 2026 ফাইনাল ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন | How to Check Voter List 2026 West Bengal


ভোটার তালিকায় নিজের নাম দেখতে তথা পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট 2026 PDF ডাউনলোড করতে নিম্নলিখিত স্টেপগুলি একে একে অনুসরণ করুন- 
  • ধাপ ১: অফিশিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/ -তে ভিজিট করুন 
  • ধাপ ২: Download Electoral Roll অপশনে ক্লিক করুন
  • ধাপ ৩: রাজ্য হিসেবে West Bengal সিলেক্ট করুন 
  • ধাপ ৪: Year Of Revision-এ 2026, Roll Type-এ SIR Final Roll - 2026 বেছে নিন
  • ধাপ ৫: এরপর প্রয়োজন অনুসারে জেলা, বিধানসভা নির্বাচনক্ষেত্র এবং ভাষা বেছে নিন
  • ধাপ ৬: তারপর ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন
  • ধাপ ৭: এবার তালিকা থেকে আপনার ভোটকেন্দ্রের নামটি বেছে নিন
  • ধাপ ৮: Download Selected PDFs বাটনটিতে ক্লিক করুন
  • ধাপ ৯: মোবাইল/ কম্পিউটারে ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে

ভোটার লিস্টে নাম না থাকলে কি করতে হবে


যদি SIR 2026 ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম না থাকে, তাহলে প্রথমে অনলাইনে পুনরায় যাচাই করুন। এরপর নিজের এলাকার BLO অথবা সংশ্লিষ্ট ERO অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনে পরবর্তী Claim & Objection সময়সীমায় নতুন করে আবেদন করুন।

No comments:

Post a Comment