Breaking







Friday, 20 February 2026

যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা কি যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবে

যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা কি যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবে | কৃষক বন্ধু পেলেও পাবেন যুব সাথী প্রকল্পের টাকা | Krishak Bandhu Beneficiaries Can Apply for Yuvasathi Scheme

যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা কি যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবে | কৃষক বন্ধু পেলেও পাবেন যুব সাথী প্রকল্পের টাকা | Krishak Bandhu Beneficiaries Can Apply for Yuvasathi Scheme
যারা কৃষক বন্ধুর টাকা পায় তারা কি যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারবে
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
সম্প্রতি একটি বড় খবর সামনে এসেছে। কৃষকবন্ধুরাও পাবে যুব সাথী প্রকল্পের সুবিধা। জানা যাচ্ছে, যে সমস্ত কৃষক বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারাও যুব সাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আগে এই বিষয়টি নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। তবে সাম্প্রতিক আপডেটের পর বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী, কৃষক বন্ধু প্রকল্পে একজন ক্ষুদ্র চাষি বছরে ৪,০০০ টাকা সহায়তা পান। অন্যদিকে, যুবসাথী প্রকল্পে বাৎসরিক সহায়তার পরিমাণ ১৮,০০০ টাকা। অর্থাৎ, দুই প্রকল্পের মধ্যে সহায়তার অঙ্কে পার্থক্য রয়েছে ১৪,০০০ টাকার। এই বড় ব্যবধানকে কেন্দ্র করে কৃষকদের একাংশের মধ্যে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ক্ষোভের প্রকাশ দেখা যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই দ্রুত একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়।

সূত্রের খবর, বৈঠকে উপভোক্তা যাচাই প্রক্রিয়া এবং সাধারণ মানুষের অসন্তোষ কীভাবে নিরসন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার পর নিয়মে কিছুটা নমনীয়তা আনার সম্ভাবনারও ইঙ্গিত মিলেছে।

যদিও এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে বিভিন্ন সূত্র এবং উচ্চ পদস্থ আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, কৃষকবন্ধু প্রকল্পের টাকা পেলেও যুব সাথী প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। অফিশিয়াল গাইডলাইন আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।  

আমাদের মতে, আপনারা যারা কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাচ্ছেন এবং যুব সাথী প্রকল্পের অন্যান্য শর্ত পূরণ করেন, তারা অবশ্যই আবেদন করুন। আবেদন বাতিল হলেও তাতে কোনো ক্ষতি নেই। তবে সুযোগটি হাতছাড়া করবেন না।

No comments:

Post a Comment