Breaking







Monday, 7 September 2026

গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF

ভারতের গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF | Governor, Governor-General and Viceroy List in Bengali

ভারতের গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF | Governor, Governor-General and Viceroy List in Bengali
গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF
কলম
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলার গভর্নর, বাংলার গভর্নর জেনারেল, ভারতের গভর্নর জেনারেল, ভারতের ভাইসরয় এবং স্বাধীন ভারতের গভর্নর জেনারেলদের তালিকা। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রায়শই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে।

তাই পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে আজকের পোস্টে গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয়দের নাম এবং তাঁদের কার্যকাল ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফ ফাইল সংগ্রহ করে রাখুন।

বাংলার গভর্নরদের তালিকা


বাংলার গভর্নর কার্যকাল
রবার্ট ক্লাইভ ১৭৫৭-৬০
হেনরি ভ্যান্সিটার্ট ১৭৬০-৬৫
রবার্ট ক্লাইভ ১৭৬৫-৬৭
হ্যারি ভেরেলস্ট ১৭৬৭-৬৯
জন কার্টিয়ার ১৭৬৯-৭২
ওয়ারেন হেস্টিংস ১৭৭২-৭৪
জেনে রাখুন: ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর পদ থেকে পৃথকভাবে বাংলার গভর্নর-জেনারেল নামে একটি নতুন পদ সৃষ্টি করা হয়।

বাংলার গভর্নর জেনারেলদের তালিকা


বাংলার গভর্নর জেনারেল কার্যকাল
ওয়ারেন হেস্টিংস ১৭৭৪-৮৫
স্যার জন ম্যাকপরসন ১৭৮৫-৮৬
লর্ড কর্ণওয়ালিশ ১৭৮৬-৯৩
জন শোর ১৭৯৩-৯৮
আলুরেড ক্লার্ক (Acting) ১৭৯৮
লর্ড ওয়েলেসলি ১৭৯৮-১৮০৫
স্যার জর্জ বার্লো ১৮০৫-০৭
লর্ড মিন্টো ১৮০৭-১৩
লর্ড হেস্টিংস ১৮১৩-২৩
জন অ্যাডাম ১৮২৩
লর্ড আমহার্স্ট ১৮২৩-২৮
জেনে রাখুন: ১৮৩৩ সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর-জেনারেলের পদকে সম্প্রসারিত করে ভারতের গভর্নর-জেনারেল পদে রূপান্তরিত করা হয়।

ভারতের গভর্নর জেনারেলদের তালিকা


ভারতের গভর্নর জেনারেল কার্যকাল
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮২৮-৩৫
স্যার চার্লস মেটকাফে ১৮৩৫-৩৬
লর্ড অকল্যান্ড ১৮৩৬-৪২
লর্ড এলেনবোরো ১৮৪২-৪৪
উইলিয়াম উইলবারফোর্স বার্ড (Acting) ১৮৪৪
লর্ড হার্ডিঞ্জ ১৮৪৪-৪৮
লর্ড ডালহৌসি ১৮৪৮-৫৬
লর্ড ক্যানিং ১৮৫৬-৫৮

ভারতের ভাইসরয়দের তালিকা


ভারতের ভাইসরয় কার্যকাল
লর্ড ক্যানিং ১৮৫৮-৬২
লর্ড এলগিন প্রথম ১৮৬২-৬৩
লর্ড জন লরেন্স ১৮৬৪-৬৯
লর্ড মেয়ো ১৮৬৯-৭২
লর্ড নর্থব্রুক ১৮৭২-৭৬
লর্ড লিটন ১৮৭৬-৮০
লর্ড রিপন ১৮৮০-৮৪
লর্ড ডাফরিন ১৮৮৪-৮৮
লর্ড ল্যান্ডসডাউন ১৮৮৮-৯৪
লর্ড এলগিন দ্বিতীয় ১৮৯৪-৯৯
লর্ড কার্জন ১৮৯৯-১৯০৫
লর্ড মিন্টো দ্বিতীয় ১৯০৫-১০
লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় ১৯১০-১৬
লর্ড চেমসফোর্ড ১৯১৬-২১
লর্ড রিডিং ১৯২১-২৬
লর্ড আরউইন ১৯২৬-৩১
লর্ড উইলিংডন ১৯৩১-৩৬
লর্ড লিনলিথগো ১৯৩৬-৪৩
লর্ড ওয়াভেল ১৯৪৩-৪৭
লর্ড লুই মাউন্টব্যাটেন ১৯৪৭

স্বাধীন ভারতের গভর্নর জেনারেলদের তালিকা


স্বাধীন ভারতের গভর্নর জেনারেল কার্যকাল
লর্ড লুই মাউন্টব্যাটেন ১৯৪৭-৪৮
চক্রবর্তী রাজাগোপালাচারী ১৯৪৮-৫০
⬇️ গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Governor, Governor-General and Viceroy List
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 01

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

উত্তর: বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ।

উত্তর: বাংলার শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস।

উত্তর: বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।

উত্তর: বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

উত্তর: ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

উত্তর: ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

উত্তর: ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

উত্তর: স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

উত্তর: স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী।

উত্তর: স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী।

1 comment: