Breaking







Thursday, 2 July 2026

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | WBP GK in Bengali PDF

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | Important GK for West Bengal Police Exam

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | WBP GK in Bengali PDF | WB Police GK PDF | Important GK for West Bengal Police Exam
পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | WBP GK in Bengali PDF
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF শেয়ার করলাম। যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য ১০০টি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে। প্রশ্নগুলি পরীক্ষার সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র এবং প্রশ্নের ধরন বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।

আপনি যদি West Bengal Police Constable, Lady Constable, SI বা অন্যান্য পুলিশ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই প্রশ্নোত্তরগুলি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। নিচে দেওয়া প্রশ্নগুলি ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন।

পশ্চিমবঙ্গ পুলিশ জিকে


১.পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
উঃ জেলা পরিষদ।

২.কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উঃ ভিটামিন A এর অভাবে। 

৩.তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ কর্ণাটক। 

৪.রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর? 
উঃ ছয় বছর।

৫.URL-এর পুরো নাম কি? 
উঃ ইউনিফর্ম রিসোর্স লোকেটর।

৬.পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি?
উঃ হিমালয়।

৭.ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি?
উঃ হিরাকুঁদ।

৮.ভারতের দীর্ঘতম খাল কোনটি?
উঃ ইন্দিরা গান্ধী ক্যানেল। 

৯.কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? 
উঃ ১৮৫৬ সালে।   

১০.স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।  

১১.প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? 
উঃ টেকচাঁদ ঠাকুর। 

১২.মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
উঃ স্নায়ুকোষ। 

১৩.সর্বভারতীয় কিষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ ১৯৩৬ সালে।

১৪.কে শকারি উপাধি গ্রহণ করেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১৫.কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল?  
উঃ ১৯১১ সালে। 

১৬.ইন্দারকিল্লা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উঃ হিমাচল প্রদেশের কুল্লু জেলায়।

১৭.গান্ধীজীর ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? 
উঃ চম্পারণে। 

১৮.গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?
উঃ পাকস্থলী।  

১৯.কফিতে কোন উপাদান থাকে?
উঃ ক্যাফেইন।  

২০.ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) কবে গঠিত হয়?
উঃ ১৫ আগস্ট, ১৯৬৯ সালে। 

২১.পায়রার বায়ুথলির সংখ্যা কত?
উঃ ৯টি।

২২.বন সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়?
উঃ ১৯৮০ সালে।

২৩.কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়?
উঃ ১৯২৮ সালে। 

২৪.পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ মধ্যপ্রদেশ। 

২৫.কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? 
উঃ ভিটামিন C এর অভাবে। 

২৬.নিউট্রন কে আবিষ্কার করেছিলেন?
উঃ স্যার জেমস চ্যাডউইক। 

২৭.গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে?
উঃ ক্লোরোপ্লাস্টে। 

২৮.কে শকাব্দ প্রবর্তন করেন?
উঃ কনিষ্ক।

২৯.পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উঃ মাউন্ট এভারেস্ট। 

৩০.PVC পুরো নাম কি? 
উঃ পলিভিনাইল ক্লোরাইড।

৩১.সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন?
উঃ ৩৫২ নম্বর ধারা।  

৩২.অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
উঃ ১৩।

৩৩.বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ হকি।

৩৪.রেশনিং প্রথা কে প্রবর্তন করেন?
উঃ আলাউদ্দিন খিলজি।

৩৫.বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত? 
উঃ ঢাকাতে। 

৩৬.নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
উঃ তবলা।

৩৭.জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উঃ ঋষভনাথ। 

৩৮.সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করেছে?
উঃ ৬১তম সংশোধনী।

৩৯.ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উঃ গঙ্গা। 

৪০.JFM-এর পুরো নাম কি?
উঃ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 

৪১.ভারতের দীর্ঘতম সেতু কোনটি?
উঃ ভূপেন হাজারিকা সেতু বা ধোলা–সাদিয়া সেতু। 

৪২.প্রথম বুকার পুরস্কার জয়ী ভারতীয় কে ছিলেন?
উঃ অরুন্ধতী রায়।

৪৩.ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি?
উঃ থর মরুভূমি; এটি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট (Great Indian Desert) নামেও পরিচিত।

৪৪.ভারতের বৃহত্তম মসজিদ কোনটি?
উঃ দিল্লীর জামা মসজিদ। 

৪৫.ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে?
উঃ ৪০ নম্বর ধারায়। 

৪৬.ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?
উঃ বম্বে।  

৪৭.কে প্রথম অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষ করেন?
উঃ হারমান কোলবে। 

৪৮.সলবাইয়ের সন্ধি কত সালে হয়? 
উঃ ১৭৮২ সালে।

৪৯.কুনিক উপাধি কে গ্রহণ করেন?
উঃ অজাতশত্রু । 

৫০.HIV-এর পুরো নাম কি? 
উঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।

৫১.GST-এর পুরো কথা কী?
উঃ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।

৫২.সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন?
উঃ গিয়াসউদ্দিন বলবন।

৫৩.ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে?
উঃ ১৭ নম্বর ধারা।

৫৪.ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত?
উঃ নর্মদা।

৫৫.কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উঃ বল্লাল সেন। 

৫৬.আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত? 
উঃ দিল্লিতে।

৫৭.সবরমতী আশ্রম কত সালে প্রতিষ্ঠিত হয়? 
উঃ ১৯১৫ সালে।

৫৮.সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম?
উঃ শনি।

৫৯.বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয় কত সালে?
উঃ ১৯২৬ সালে।

৬০.বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়?
উঃ ১৯০৫ সালে।

৬১.দানসাগর গ্রন্থের রচয়িতা কে? 
উঃ বল্লাল সেন।

৬২.গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ উত্তরাখণ্ড।

৬৩.রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৯৭ সালে।

৬৪.মালিক কাফুর কে ছিলেন?
উঃ আলাউদ্দিন খলজির সেনাপতি। 

৬৫.তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল?
উঃ ১৯৪৬ সালে।

৬৬.মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে?
উঃ হরমোন। 

৬৭.ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে?
উঃ ২৮০ নম্বর ধারা।

৬৮.কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? 
উঃ বিনায়ক দামোদর সাভারকর। 

৬৯.ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ ১৮৭৬ সালে।

৭০.ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না?
উঃ ২৮ নম্বর ধারা।

৭১.আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন?
উঃ সৈয়দ আহমেদ খান। 

৭২.কনিষ্কের সভাকবি কে ছিলেন? 
উঃ অশ্বঘোষ।

৭৩.ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত?
উঃ ২৪টি।

৭৪.কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে?
উঃ ব্রোমিন।

৭৫.নীলগ্রহ বলা হয় কোন গ্রহকে?
উঃ পৃথিবীকে।

৭৬.কত সালে রাওলাট আইন পাস হয়? 
উঃ ১৯১৯ সালে।

৭৭.রক্ত শুন্যতা দেখা দেয় কীসের অভাবে?
উঃ আয়রনের অভাবে।

৭৮.সূর্যের নিকটতম গ্রহের নাম কি?
উঃ বুধ।

৭৯.পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
উঃ দক্ষিণ ২৪ পরগণা।

৮০.মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীর নাম কী?
উঃ প্লাজমোডিয়াম।

৮১.শীতকালীন অলিম্পিক ২০২৬ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উঃ ইতালি।

৮২.জামা মসজিদ কে নির্মান করেন? 
উঃ শাহজাহান।

৮৩.ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়। 

৮৪.ভারতে  পরিষেবা কর (Service Tax) কবে চালু হয়েছিল?
উঃ ১৯৯৪ সালে।

৮৫.ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত?
উঃ ব্রহ্মপুত্র।

৮৬.দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন?
উঃ আলাউদ্দিন খিলজি। 

৮৭.গৌতমবুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ বিহার। 

৮৮.গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উঃ ১৯১৩ সালে।

৮৯.লেবুতে কোন অ্যাসিড থাকে?
উঃ সাইট্রিক অ্যাসিড।

৯০.ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উঃ ওড়িশা।

৯১.কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? 
উঃ ভিটামিন K এর অভাবে।  

৯২.শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন?  
উঃ ভিটামিন D। 

৯৩.রুদ্রদামন কোন বংশের রাজা ছিলেন?
উঃ শক।

৯৪.রত্নাবলী কার লেখা?
উঃ হর্ষবর্ধন।

৯৫.মরীচিকায় কোন ধরণের প্রতিবিম্ব গঠিত হয়?
উঃ অসদবিম্ব।  

৯৬.মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন?
উঃ আকবর

৯৭.লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে?
উঃ মঙ্গলকে।

৯৮.পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে?
উঃ শুক্র গ্রহকে।

৯৯. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ উইলিয়াম জোন্স। 

১০০.তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
⬇️ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: WBP GK in Bengali
  • Language: Bengali
  • Total Pages: 04
  • Size: 01 mb 

2 comments: