পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন কাঠামো | West Bengal Police Constable Salary 2026
![]() |
| পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন | West Bengal Police Constable Salary 2026 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের কাছে বেতন ও চাকরির সুযোগ-সুবিধা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কনস্টেবল পদে যোগদানের পর Basic Pay-এর পাশাপাশি বিভিন্ন সরকারি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হয়। চাকরির মেয়াদ বৃদ্ধি এবং নিয়ম অনুযায়ী Increment-এর মাধ্যমে সময়ের সঙ্গে Basic Pay-ও বৃদ্ধি পায়।
তাই আজকের এই পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। যারা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Salary Structure সম্পর্কে ধারণা থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ
পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিচে দেওয়া হলো–
| বিষয় | তথ্য |
|---|---|
| রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) |
| পদের নাম | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল |
| শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
| বয়সসীমা | ১৮ থেকে ২৭ বছর |
| আবেদন মাধ্যম | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | prb.wb.gov.in |
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের একাধিক ধাপের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলি হলো–
- লিখিত পরীক্ষা
- শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)
- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
- ইন্টারভিউ
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিক্যাল পরীক্ষা
প্রতিটি ধাপে সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য বিবেচনা করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বেতন
বর্তমান বেতন কাঠামো অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদটি Pay Level-6-এর আওতাভুক্ত। এই Pay Level-এ Basic Pay 22,700/- থেকে শুরু হয় এবং Pay Matrix অনুযায়ী ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে 58,500/- পর্যন্ত যেতে পারে।
Basic Pay-এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী কর্মীরা Dearness Allowance (DA), House Rent Allowance (HRA), Medical Allowance ইত্যাদি সুবিধা পেয়ে থাকেন।
| বেতনের বিষয় | পরিমাণ |
|---|---|
| Pay Level | Level-6 |
| Pay Scale | 22,700/- – 58,500/- |
| Basic Pay | 22,700/- |
| HRA (12%) | 2,724/- |
| DA (38%) | ₹8,626/- |
| Medical Allowance (MA) | 500/- |
| মোট | 34,550/- |
অর্থাৎ, চাকরির শুরুতে Basic Pay, DA, HRA এবং Medical Allowance মিলিয়ে মাসিক মোট বেতন প্রায় 34,550/- টাকা।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল In-Hand Salary
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে কর্মরতদের Gross Salary থেকে সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের Deduction বা কর্তন করা হতে পারে। এর মধ্যে GPF, Professional Tax ইত্যাদি উল্লেখযোগ্য। ফলে Gross Salary এবং কর্মীর হাতে পাওয়া Net বা In-Hand Salary-এর মধ্যে কিছুটা পার্থক্য থাকে।
মাসিক বেতন থেকে সম্ভাব্য Deduction-এর একটি হিসাব নিচে দেওয়া হলো–
| Deduction | পরিমাণ |
|---|---|
| GPF (6%) | 1,362/- |
| Professional Tax | 150/- |
| মোট | 1,512/- |
সেক্ষেত্রে 34,550/- Gross Salary থেকে 1,512/- মোট Deduction বাদ দিলে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে মাসিক In-Hand Salary দাঁড়ায় প্রায় 33,038/- টাকা।
নোট: In-Hand Salary প্রত্যেক কর্মীর ক্ষেত্রে একই নাও হতে পারে। প্রযোজ্য Deduction, Allowance এবং অন্যান্য সরকারি নিয়মের কারণে হাতে পাওয়া প্রকৃত বেতন কিছুটা কম-বেশি হতে পারে।

No comments:
Post a Comment