IDO পরীক্ষার সিলেবাস PDF | WBPSC IDO Syllabus 2026 in Bengali PDF Download
![]() |
| IDO পরীক্ষার সিলেবাস PDF | WBPSC IDO Syllabus 2026 in Bengali |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBPSC IDO Syllabus PDF শেয়ার করা হলো। এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত Industrial Development Officer (IDO) পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার প্যাটার্ন এবং অফিসিয়াল সিলেবাস বাংলা ভাষায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
IDO পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে পরীক্ষার সিলেবাস ও প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। এই পোস্টটির মাধ্যমে পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত জেনে সঠিক পরিকল্পনার সঙ্গে প্রস্তুতি শুরু করতে পারবেন।
WBPSC IDO Syllabus And Exam Pattern 2026
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | WBPSC IDO Examination 2026 |
| পদের নাম | Industrial Development Officer (IDO) |
| পরিচালনাকারী সংস্থা | West Bengal Public Service Commission (WBPSC) |
| শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে ডিপ্লোমা |
| অফিসিয়াল ওয়েবসাইট | psc.wb.gov.in |
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
লিখিত পরীক্ষায় মোট ৭টি বিষয় থেকে ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার মোট নম্বর ১০০, যেখানে প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীদের ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
পরীক্ষার প্যাটার্ন
- মোট প্রশ্ন: ১০০টি
- পূর্ণমান: ১০০
- প্রশ্নের ধরন: MCQ
- প্রতিটি প্রশ্নের মান: ১
- নেগেটিভ মার্কিং: ০.২৫
- পরীক্ষার সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট
সিলেবাস ও নম্বর বিভাজন
- ইংরেজি: ১৫ নম্বর
- শিল্পক্ষেত্রে নিরাপত্তা, সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা: ১০ নম্বর
- শক্তি সংরক্ষণ ও নবীকরণযোগ্য শক্তির উপর বিশেষ গুরুত্বসহ পরিবেশগত সমস্যা: ১৫ নম্বর
- ভৌত বিজ্ঞান: ১৫ নম্বর
- প্রাথমিক কম্পিউটার জ্ঞান: ১০ নম্বর
- পশ্চিমবঙ্গের শিল্প পরিস্থিতি ও শিল্পের সম্ভাবনা: ১৫ নম্বর
- মানসিক দক্ষতা ও পাটিগণিত: ২০ নম্বর
⬇️ IDO পরীক্ষার সিলেবাস PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:- PDF Name: WBPSC IDO Syllabus 2026
- Language: Bengali
- Size: 01 mb
- Total Pages: 01
Official Notice & Syllabus PDF: Download

No comments:
Post a Comment