আইপিএল ২০২৬ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | IPL 2026 Questions in Bengali PDF
![]() |
| আইপিএল ২০২৬ প্রশ্ন উত্তর PDF | IPL 2026 Questions in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে IPL 2026 প্রশ্ন উত্তর PDF শেয়ার করলাম। পিডিএফটিতে IPL 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্সভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া রয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্পোর্টস জিকে এবং সাম্প্রতিক ঘটনাবলির অংশ হিসেবে IPL থেকে নিয়মিত প্রশ্ন এসে থাকে। তাই পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করতে প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে রাখুন।
IPL 2026 সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
1. IPL 2026 কততম আসর?
উত্তরঃ ২০২৬ সালের আইপিএল ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসর (19th Edition)।
2. IPL 2026 কত তারিখ থেকে শুরু হয়েছিল?
উত্তরঃ ২০২৬ সালের আইপিএল ২৮ মার্চ ২০২৬ তারিখে শুরু হয়েছিল।
3. আইপিএল 2026 কত তারিখে শেষ হয়েছে?
উত্তরঃ ২০২৬ সালের আইপিএল ৩১ মে ২০২৬ তারিখে শেষ হয়েছে।
4. IPL 2026-এর টাইটেল স্পন্সর কে?
উত্তরঃ TATA কোম্পানি।
5. IPL 2026-এ অংশগ্রহণকারী দলের সংখ্যা কয়টি?
উত্তরঃ ১০টি।
6. IPL 2026-এ অংশগ্রহণকারী দলগুলি কি কি?
উত্তরঃ চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস।
7. 2026 IPL চ্যাম্পিয়ন কে?
উত্তরঃ ২০২৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তারা ফাইনালে Gujarat Titans-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো IPL শিরোপা জয় করেছে।
8. IPL 2026-এর রানার আপ হয়েছে কোন টিম?
উত্তরঃ গুজরাট টাইটান্স।
9. IPL 2026 ফাইনাল কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
10. IPL-এ চ্যাম্পিয়ন দল কত টাকা পেয়েছে?
উত্তরঃ 20 কোটি টাকা।
11. IPL 2026-এ সর্বোচ্চ রান কার?
উত্তরঃ আইপিএল ২০২৬-এ সর্বোচ্চ রান করেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার ১৬ ম্যাচে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জয় করেন।
12. IPL 2026-এ সবচেয়ে বেশি উইকেট কার?
উত্তরঃ আইপিএল ২০২৬-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা (Kagiso Rabada)। গুজরাট টাইটান্সের এই দক্ষিণ আফ্রিকান পেসার পুরো টুর্নামেন্টে ১৭ ম্যাচে ২৯টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জয় করেন।
13. IPL 2026-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে?
উত্তরঃ আইপিএল ২০২৬-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন বৈভব সূর্যবংশী।
14. IPL 2026-এ অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন?
উত্তরঃ বৈভব সূর্যবংশী।
15. IPL 2026-এ পার্পল ক্যাপ কে পেয়েছেন?
উত্তরঃ কাগিসো রাবাদা।
16. IPL 2026-এ ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কে?
উত্তরঃ বৈভব সূর্যবংশী।
17. IPL 2026-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে কোন টিম?
উত্তরঃ আইপিএল ২০২৬-এ 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ড' (Fair Play Award) জিতেছে পাঞ্জাব কিংস।
18. IPL 2026-এ টুর্নামেন্টের সেরা ক্যাচ?
উত্তরঃ আইপিএল ২০২৬-এ টুর্নামেন্টের 'ক্যাচ অফ দ্য সিজন' (Catch of the Season) নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মণীশ পাণ্ডে।
19. 2026 IPL টুর্নামেন্টে সবথেকে বেশি ছক্কা কার?
উত্তরঃ বৈভব সূর্যবংশী (৭২টি)।
20. 2026 IPL টুর্নামেন্টে সবথেকে বেশি চার কার?
উত্তরঃ সাই সুদর্শন (৭৫টি)।
21. 2026 IPL-এ Super Striker of the Season নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ বৈভব সূর্যবংশী (স্ট্রাইক রেট ২৩৭.৩০)।
22. IPL 2026-এ গ্রিন ডট বলস অফ দ্য সিজন নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ আইপিএল ২০২৬-এ সর্বাধিক ডট বল করার জন্য গ্রিন ডট বলস অফ দ্য সিজন (Green Dot Balls of the Season) নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্সের মোহাম্মদ সিরাজ। পুরো টুর্নামেন্টে তিনি মোট ১৭২টি ডট বল করেছেন।
23. IPL 2026-এ বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড পেল কে?
উত্তরঃ আইপিএল ২০২৬-এ বেস্ট পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড পেয়েছে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্স (৫ বা তার বেশি ম্যাচ ক্যাটাগরিতে) এবং হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ ধর্মশালা স্টেডিয়াম (৪ বা তার কম ম্যাচ ক্যাটাগরিতে)।
24.IPL 2026 ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কে?
উত্তরঃ বিরাট কোহলি (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)।
25. IPL 2026-এর প্রথম ম্যাচ কোনটি?
উত্তরঃ আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। । ২৮শে মার্চ এই ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
26. RCB কতবার IPL জিতেছে?
উত্তরঃ দুবার।
27. আইপিএলে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোন দল?
উত্তরঃ চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, যারা সর্বমোট ৫ বার শিরোপা জয়লাভ করেছে।
28. IPL-এর পুরো নাম কি?
উত্তরঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
29. আইপিএল শুরু হয় কত সালে?
উত্তরঃ ২০০৮ সালে।
30. আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন দল?
উত্তরঃ রাজস্থান রয়্যালস।
⬇️ আইপিএল ২০২৬ প্রশ্ন উত্তর PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:- PDF Name: IPL 2026 Questions
- Language: Bengali
- Size: 01 mb
- Total Pages: 03

No comments:
Post a Comment