Breaking







Sunday, 3 May 2026

EWS সার্টিফিকেট কী? সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি

EWS Certificate: কী, কারা পাবেন ও কীভাবে আবেদন করবেন | EWS Certificate Details in Bengali

EWS Certificate: কী, কারা পাবেন ও কীভাবে আবেদন করবেন | EWS Certificate Details in Bengali
EWS সার্টিফিকেট কী? সুবিধা, যোগ্যতা ও আবেদন পদ্ধতি
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে EWS সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে EWS সার্টিফিকেট কী, এর সুবিধা, পাওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আবেদন পদ্ধতি সবকিছু সহজভাবে তুলে ধরা হয়েছে।

EWS-এর পুরো নাম কী?

EWS কথাটির পূর্ণরূপ হলো Economically Weaker Section (ইকনমিকালি উইকার সেকশন)।
এর বাংলা অর্থ হলো অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি।

EWS সার্টিফিকেট কী?

EWS সার্টিফিকেট হলো জেনারেল (General/UR) শ্রেণির অর্থনৈতিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য একটি সংরক্ষণমূলক সার্টিফিকেট।

এই সার্টিফিকেটের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জেনারেল শ্রেণিভুক্তরা শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে ১০% সংরক্ষণ সুবিধা পেয়ে থাকেন।

EWS সার্টিফিকেটের সুবিধা―

যাদের কাছে EWS সার্টিফিকেট থাকবে, তারা শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির ক্ষেত্রে ১০% সংরক্ষণ (Reservation) সুবিধা পাবেন। এর ফলে ভর্তি ও নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সুযোগ পাওয়া যায়।

EWS সার্টিফিকেট কারা আবেদন করতে পারে?

  • নিম্নলিখিত শর্তগুলি পূরণ করলে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়—
  • আবেদনকারীকে অবশ্যই জেনারেল (UR) শ্রেণিভুক্ত হতে হবে। 
  • পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে। 
  • পরিবারের মালিকানাধীন কৃষিজমি ৫ একরের বেশি হওয়া যাবে না। 
  • ফ্ল্যাট বা বাড়ির আয়তন ১০০০ বর্গফুটের মধ্যে হতে হবে। 

EWS সার্টিফিকেটের জন্য কী কী ডকুমেন্ট লাগে?

EWS সার্টিফিকেটের জন্য সাধারণত নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন হয়—
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • আবেদনকারী ও পিতামাতার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
  • জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • জমি ও সম্পত্তির নথি
  • স্ব-ঘোষণা পত্র (Self Declaration)

কীভাবে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে হয়?

EWS সার্টিফিকেটের জন্য সাধারণত অফলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার ধাপগুলো হলো—
  • EWS Annexure-A ফর্মটি সংগ্রহ করুন
  • ফর্মটি সঠিকভাবে পূরণ করুন
  • প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন
  • নির্দিষ্ট অফিসে (BDO/SDO/Municipality) জমা দিন

EWS সার্টিফিকেট আবেদনপত্র কোথায় জমা দেবেন?

প্রয়োজনীয় ডকুমেন্টসসহ আবেদনপত্রটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (DM)/ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ADM)/ সাব-ডিভিশনাল অফিসার (SDO)-এর নিকট জমা করতে হবে।

কলকাতার বাসিন্দাদের ক্ষেত্রে আবেদনপত্রটি DWO (District Welfare Office)-এর কাছে জমা দিতে হবে।

West Bengal EWS Annexure-A Form PDF

Download

No comments:

Post a Comment