Breaking







Saturday, 26 June 2021

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-128

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-128

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-128
GK Album Part-128
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরীক্ষার এসেছিল। 

GK Album Part-128

■ রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ? 
উত্তরঃ ভিটামিন A। 

■ আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন ? 
উত্তরঃ ডেন্টিস্ট। 

■ ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তরঃ অস্ট্রেলিয়া। 

■ টোফু কিসের থেকে সৃষ্টি হয় ? 
উত্তরঃ সয়াবিন দুধের দই। 

■ পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি ? 
উত্তরঃ বৈকাল হ্রদ। 

■ কোন স্তন্যপায়ী ডিম পাড়ে ? 
উত্তরঃ হংসচঞ্চু। 

■ ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ? 
উত্তরঃ ড. বি.আর. আম্বেদকর। 

■ 'বিগ ব্যাং' থিয়োরি কীসের বিবৃত করে ?
উত্তরঃ ব্রহ্মাণ্ডের সৃষ্টি। 

■ মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় ? 
উত্তরঃ গ্যাম্বুসিয়া। 

■ রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন ?
উত্তরঃ বিধানসভা।

■ ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?
উত্তরঃ হকি। 

■ 'প্লেয়িং ইট মাই ওয়ে' গ্রন্থটির লেখক কে ? 
উত্তরঃ সচীন তেন্ডুলকর।

■ কৌলিন্য প্রথার প্রচলন কে করেন ? 
উত্তরঃ বল্লাল সেন। 

■ বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়। 
উত্তরঃ বীরভূম।

■ গতিধারা প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

■ বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন ?
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র রায়।

■ সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ?
উত্তরঃ কৃষি।

■ কত সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল ? 
উত্তরঃ ১৯১১ সালে।

■ কোনটি পুনর্ভব শক্তি - 
উত্তরঃ সৌরবিদ্যুৎ।

আগের পর্বঃ

No comments:

Post a Comment