Breaking







Tuesday, 29 December 2020

WBP Constable Preliminary Practice Set PDF in Bengali

WBP Constable Preliminary Practice Set PDF in Bengali - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF || Part-05

WBP Constable Preliminary Practice Set PDF in Bengali
WBP Constable Preliminary Practice Set PDF in Bengali

কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, WBP Constable Preliminary Practice Set PDF in Bengali | পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF; যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। 

০১. ‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রের স্রষ্টা কে ?
ক) মানিক বন্দ্যোপাধ্যায়
খ) শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 
গ) সতীনাথ ভাদুড়ী
ঘ) বনফুল  


০২. ‘অরণ্যের অধিকার’ এর রচয়িতা কে ?
ক) আশাপূর্ণা দেবী
খ) মহাশ্বেতা দেবী 
গ) সঙ্গিতা বন্দ্যোপাধ্যায়
ঘ) এদের কেউই নন 


০৩. ‘ইন্ডিকা’ কে রচনা করেন ?
ক) ফা-হিয়েন
খ) হিউয়েন সাঙ
গ) মেগাস্থিনিস
ঘ) এদের কেউই নন 


০৪. ‘গ্রিন পার্ক’ স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
ক) চেন্নাই 
খ) কানপুর 
গ) মুম্বাই
ঘ) আমেদাবাদ 


০৫. ‘বিশপ’ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) গলফ
খ) তাস
গ) দাবা 
ঘ) হকি


০৬. মানুষের শরীরে করোটি স্নায়ুর সংখ্যা কত ?
ক) ১২টি 
খ) ২২টি 
গ) ১২ জোড়া 
ঘ) ২৪ জোড়া


০৭. তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ?
ক) কৃষ্ণা 
খ) কাবেরী 
গ) গোদাবরী 
ঘ) মহানদী 


০৮. ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে ?
ক) ল্যামার্ক
খ) মেন্ডেল
গ) রোনাল্ড রস 
ঘ) ভ্রিস 


০৯. ‘ফ্লোরিকালচার’ কোন চাষ সম্পর্কিত বিদ্যা ?
ক) ফুল 
খ) অরণ্য
গ) মাছ
ঘ) পতঙ্গ 


১০. নীচের কোনটি ‘কার্বলিক অ্যাসিড’ নামে পরিচিত ?
ক) ইথানল
খ) ফেনল 
গ) অ্যাসিটিক অ্যাসিড 
ঘ) অক্সালিক অ্যাসিড 


১১. ‘কুমায়নি’ কোন রাজ্যের  লোকনৃত্য ?
ক) ঝাড়খণ্ড
খ) উত্তরপ্রদেশ
গ) উত্তরাখণ্ড 
ঘ) হিমাচল প্রদেশ 


১২. কে ইলেকট্রন আবিষ্কার করেন ?
ক) রাদারফোর্ড
খ) নিলস বোর
গ) ফ্যারাডে 
ঘ) জে জে থমসন 


১৩. গান্ধিজী প্রথম সত‍্যাগ্ৰহ কোথায় করেন ?
ক) বিহারের চম্পারনে
খ) সবরমতী আশ্রমে
গ) গান্ধী নগরে
ঘ) দক্ষিণ আফ্রিকার নাটালে 


১৪. সিপাই বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?
ক) যতীন দাস
খ) মাতঙ্গিনী হাজরা
গ) মঙ্গল পান্ডে 
ঘ) কল্পনা দত্ত


১৫. পেরিয়ার জাতীয় পার্ক কোন রাজ‍্যে অবস্থিত ?
ক) কেরালা 
খ) ত্রিপুরা
গ) ঝাড়খণ্ড
ঘ) বিহার


১৬. ভারতের আইনস্টাইন কাকে বলা হয় ?
ক) অশ্বঘোষ
খ) নাগার্জুন 
গ) আর্যভট্ট
ঘ) অতীশ দীপঙ্কর


১৭. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
ক) রুশোকে
খ) ম‍্যাকিয়াভেলীকে
গ) অ্যাডাম স্মিথকে 
ঘ) তুষার ব‍্যানার্জিকে


১৮. অমর্ত‍্য সেন কত সালে নোবেল পান ?
ক) ১৯৯২ সালে 
খ) ১৯৯৪ সালে 
গ) ১৯৯৬ সালে 
ঘ) ১৯৯৮ সালে 


১৯. কোন নদীর অপর নাম বৃদ্ধ গঙ্গা ?
ক) গোদাবরী 
খ) কোপাই
গ) ঘর্ঘরা
ঘ) নর্মদা


২০. হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টি কর্তা কে ?
ক) সুকুমার রায়
খ) সত‍্যজিৎ রায়
গ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ) নারায়ণ দেবনাথ 


২১. হরিজন পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
ক) সুভাষচন্দ্র বসু
খ) রাসবিহারী বসু
গ) চিত্তরঞ্জন দাস
ঘ) মহাত্মা গান্ধী 


২২. বেসবল কোন দেশের জাতীয় খেলা ?
ক) আমেরিকা 
খ) কানাডা
গ) মেক্সিকো
ঘ) ঘানা


২৩. ফিফা বিশ্বকাপের প্রথম আয়োজক ছিল কোন দেশ ?
ক) ব্রাজিল
খ) আর্জেন্টিনা
গ) স্পেন
ঘ) উরুগুয়ে 


২৪. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
ক) মুসী 
খ) নর্মদা
গ) গঙ্গা
ঘ) যমুনা


২৫. ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
ক) তবলা
খ) সানাই
গ) সরোদ 
ঘ) বেহালা


২৬. বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
ক) অ্যানিমোমিটার 
খ) ব্যারোমিটার 
গ) হাইগ্রোমিটার 
ঘ) থার্মোমিটার 


২৭. ‘আবোল তাবোল’ কার রচনা ?
ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 
খ) সত্যজিৎ রায় 
গ) সন্দীপ রায় 
ঘ) সুকুমার রায় 


২৮. ‘অর্থশাস্ত্র’ এর রচয়িতা কে ?
ক) বিন্দুসার
খ) কৌটিল্য 
গ) চন্দ্রগুপ্ত মৌর্য 
ঘ) পুশ্যমিত্র 


২৯. চিনসাগরে বিধ্বংসী ঝড়কে কি বলে ?
ক) হ্যারিকেন
খ) সাইক্লোন
গ) টাইফুন 
ঘ) টর্নেডো 


৩০. নীচের কোনটি একটি আংশিক মূল পরজীবী ?
ক) ছত্রাক 
খ) সাইকাস 
গ) বাঁশ গাছ 
ঘ) চন্দন গাছ 


সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : WBP Constable Preliminary Practice Set 05
Language : Bengali
Size : 0.9 mb 
No. of Pages : 6
Download Link : Click Here To Download
 
More PDFDownload Link
Constable Preliminary Practice Set 04 Click Here
Constable Preliminary Question Papers Click Here

3 comments: