Breaking







Thursday, 1 October 2026

October 01, 2026

Today Current Affairs in Bengali | 29 & 30 September 2026

Daily Current Affairs in Bengali - 29 & 30 September 2026 for Competitive Exams

Today Current Affairs in Bengali | 29 & 30 September 2026
Today Current Affairs in Bengali | 29 & 30 September 2026
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের 29th & 30th September 2026 Current Affairs in Bengali অংশে জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, পুরস্কার, বিজ্ঞান ও গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

29th–30th September 2026 Current Affairs in Bengali


1.বিশ্ব হৃদপিণ্ড দিবস পালন করা হয় কবে?
২৯শে সেপ্টেম্বর
৩০শে সেপ্টেম্বর
১লা অক্টোবর
২রা অক্টোবর

2.আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয় কবে?
৩০শে সেপ্টেম্বর
১লা অক্টোবর
২রা অক্টোবর
৩রা অক্টোবর

3.কোথায় প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস খুললো Bristol University?
বেঙ্গালুরু
নিউ দিল্লি
মুম্বাই
কলকাতা

4.2026 Italian Grand Prix 2026 জিতলেন কে?
Max Verstappen
George Russell
Andrea Kimi Antonelli
এদের কেউই নয়

5.Swachh Bharat Mission 2.0-এর অধীনে Green Schools League চালু করলো কোন রাজ্য?
আসাম
মিজোরাম
মেঘালয়
মণিপুর

6.চতুর্থবার Sansad Ratna Awards 2026-এ ভূষিত হলেন কে?
জগদম্বিকা পাল
নিশিকান্ত দুবে
পি. পি. চৌধুরী
শ্রীকান্ত একনাথ শিন্ডে

7.বিচারপতি সূর্য কান্তের অবসরের পর ভারতের ৫৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
বিচারপতি বি. ভি. নাগারত্না
বিচারপতি বিক্রম নাথ
বিচারপতি পি. এস. নরসিমহা
বিচারপতি জে. বি. পারদিওয়ালা

8.প্রথম ভারতীয় মহিলা হিসাবে Asian Games 2026-এ ব্যক্তিগত Women's Trap Gold জিতলেন কে?
মনীষা কীর
আশিমা আহলাওয়াত
নীরু ধান্ডা
রাই বাসিল

9.ভারতের ইতিহাসে মহিলা হকিতে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড় হলেন কে?
রানি রামপাল
বন্দনা কাটারিয়া
দীপ গ্রেস এক্কা
সবিতা পুনিয়া

10.ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন কে?
রোহিত শর্মা
ইশান কিষান
শুভমন গিল
বিরাট কোহলি

Wednesday, 30 September 2026

September 30, 2026

ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা 2026 PDF | All States CM & Governor List

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা 2026 | CM & Governor List

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা 2026 | CM & Governor List
ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা 2026 PDF | All States CM & Governor List
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের প্রতিটি রাজ্যে প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি পদ হলো মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই বিষয় থেকে প্রায়ই প্রশ্ন করা হয়—যেমন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে, দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কী, বা তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে ইত্যাদি।

আজকের এই পোস্টে ২০২৬ সালের আপডেট অনুযায়ী ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের তালিকা PDF সহ তুলে ধরা হয়েছে। সুতরাং তালিকাটি দেখে নিন এবং প্রয়োজনে PDFটি সংগ্রহ করে নিন।

বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা 2026


রাজ্য মুখ্যমন্ত্রী রাজ্যপাল
অন্ধ্রপ্রদেশ এন. চন্দ্রবাবু নাইডু এস. আব্দুল নাজির
অরুণাচলপ্রদেশ পেমা খান্ডু লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পার্নায়েক
আসাম হিমন্ত বিশ্ব শর্মা লক্ষণ প্রসাদ আচার্য
বিহার সম্রাট চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন
ছত্তিশগড় বিষ্ণু দেও সাই রমেন ডেকা
দিল্লি রেখা গুপ্তা তারাঞ্জিত সিং সান্ধু
গোয়া প্রোমোদ সাওয়ান্ত পুষ্পপতি অশোক গজপতি রাজু
গুজরাট ভুপেন্দ্রভাই প্যাটেল আচার্য্য দেবব্রত
হরিয়ানা নওয়াব সিং সাইনি অসীম কুমার ঘোষ
হিমাচলপ্রদেশ সুখবিন্দর সিং সুখু কবিন্দর গুপ্তা
জম্মু ও কাশ্মীর ওমর আবদুল্লাহ মনোজ সিনহা
ঝাড়খণ্ড হেমন্ত সোরেন সন্তোষ কুমার গ্যাংয়ার
কর্ণাটক ডি কে শিবকুমার থাওয়ার চাঁদ গেহলট
কেরালা ভি ডি সথীসান রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার
মধ্যপ্রদেশ মোহন যাদব মাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল
মহারাষ্ট্র দেবেন্দ্র ফড়নবিশ জিষ্ণু দেব বর্মা
মণিপুর ইউমনাম খেমচাঁদ সিং অজয় কুমার ভাল্লা
মেঘালয় কনরাড সাংমা সি.এইচ. বিজয়শঙ্কর
মিজোরাম লালডুহোমা বিজয় কুমার সিং
নাগাল্যান্ড নেফিউ রিও নন্দ কিশোর যাদব
ওড়িশা মোহন চরণ মাঝি হরি বাবু কম্ভমপতি
পুদুচেরি এন. রাঙ্গাস্বামী কে. কৈলাসনাথন
পাঞ্জাব ভগবন্ত মান গুলাব চাঁদ কাটারিয়া
রাজস্থান ভজন লাল শর্মা হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে
সিকিম প্রেম সিং তামাং (গোলে) ওম প্রকাশ মাথুর
তামিলনাড়ু সি. জোসেফ বিজয় রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর
তেলেঙ্গানা রেভান্থ রেড্ডি শিব প্রতাপ শুক্লা
ত্রিপুরা মানিক সাহা ইন্দ্রসেনা রেড্ডি
উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ আনন্দিবেন প্যাটেল
উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামী গুরমিত সিং
পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারী আর.এন রবি
⬇️ ভারতের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা 2026 PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে। 
File Details:
  • PDF Name: All States CM & Governor List 2026
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 01
বিশেষ দ্রষ্টব্য: তালিকাটি ১ অক্টোবর ২০২৬ তারিখে বানানো হয়েছে। তালিকাটি সময়ের সাথে পরিবর্তিত হতে পারে, তাই পরীক্ষার আগে একবার আপডেট দেখে নেওয়া জরুরি।

Tuesday, 29 September 2026

September 29, 2026

WBPSC Miscellaneous Last Minute Suggestion 2026

মিসলেনিয়াস লাস্ট মিনিট সাজেশন | WBPSC Miscellaneous Last Minute Suggestion 2026 | Free

মিসলেনিয়াস লাস্ট মিনিট সাজেশন | WBPSC Miscellaneous Last Minute Suggestion 2026 | Free
WBPSC Miscellaneous Last Minute Suggestion 2026
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
যারা আগত পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁদের জন্য আজকের পোস্টে রইল মিসলেনিয়াস লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষার আগে অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আরও একবার ঝালিয়ে নেওয়ার জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে।

এখানে মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিভিন্ন বিষয় থেকে বাছাই করা ৫০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও পরীক্ষার উপযোগী প্রশ্ন দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কাজে লাগবে এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও প্রশ্নকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। তাই পরীক্ষার আগে নিজের প্রস্তুতি আরও একবার যাচাই করে নিতে WBPSC Miscellaneous Last Minute Suggestion 2026-এর প্রশ্নগুলি অবশ্যই দেখে নিতে পারেন।
⬇️ মিসলেনিয়াস লাস্ট মিনিট সাজেশন PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: WBPSC Miscellaneous Last Minute Suggestion 2026
  • Language: Bengali
  • Size: 03 mb 
  • Total Pages: 51

Monday, 28 September 2026

September 28, 2026

WBPSC Miscellaneous Quiz in Bengali | Free

মিসলেনিয়াস কুইজ | WBPSC Miscellaneous GK Quiz in Bengali | Part-04

মিসলেনিয়াস কুইজ | WBPSC Miscellaneous GK Quiz in Bengali | Part-04
WBPSC Miscellaneous Quiz in Bengali Part-04
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে আরও একটি মিসলেনিয়াস জিকে কুইজ শেয়ার করা হলো। এই কুইজে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার সিলেবাস অনুযায়ী মোট ৭৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে।

যারা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মকটেস্টটি নিজেদের প্রস্তুতি যাচাই করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনুশীলন করতেও সহায়ক হবে।

মকটেস্টটিতে অংশগ্রহণ করতে নিচে দেওয়া Start The Quiz বাটনে ক্লিক করুন এবং কুইজে অংশ নিয়ে আপনার প্রস্তুতি যাচাই করে নিন।

WBPSC Miscellaneous Quiz


Miscellaneous GK Quiz 04
বিষয় জিকে
মোট প্রশ্ন ৭৫টি
সময় ৩০ সেকেন্ড/ প্রশ্ন
WBPSC Miscellaneous Quiz

Miscellaneous GK Quiz 04

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

September 28, 2026

Today Current Affairs in Bengali | 28 September 2026

Daily Current Affairs in Bengali - 28 September 2026 for Competitive Exams

Daily Current Affairs in Bengali - 28 September 2026 for Competitive Exams
Today Current Affairs in Bengali | 28 September 2026
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের 28th September 2026 Current Affairs in Bengali অংশে জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, পুরস্কার, বিজ্ঞান ও গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

28th September 2026 Current Affairs in Bengali


1.বিশ্ব জলাতাতঙ্ক দিবস পালন করা হয় কবে?
২৮শে সেপ্টেম্বর
২৯শে সেপ্টেম্বর
৩০শে সেপ্টেম্বর
১লা অক্টোবর

2.পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কে?
ভি কামেশ্বর রাও
রবীন্দ্র ভি ঘুগে
মহেশ চন্দ্র ত্রিপাঠী
অশ্বনী কুমার মিশ্র

3.ভারত-মঙ্গোলিয়ার মধ্যে ১৮তম 'Nomadic Elephant 2026' যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোথায়?
রাজস্থান
হিমাচলপ্রদেশ
পশ্চিমবঙ্গ
উত্তরাখণ্ড

4.প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ও স্টাডি ম্যাটেরিয়াল দিতে ‘Mukhyamantri Yuva Bhavishya Nirman Yojana’ চালু করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি?
হিমাচল প্রদেশ
উত্তরাখণ্ড
উত্তরপ্রদেশ
হরিয়ানা

5.প্রথম বড় Third-Party Application Provider (TPAP) হিসেবে UPI 123Pay চালু করলো কে?
PhonePe
Google Pay
Paytm
Amazon Pay

6.United Nations-এর দ্বারা World Food Programme (WFP)-এর নতুন Executive Director হিসেবে নিযুক্ত হলেন কে?
Luke Lindberg
David Beasley
Cindy McCain
António Guterres

7.79th WHO Regional Committee Session for South-East Asia অনুষ্ঠিত হলো কোথায়?
নিউ দিল্লি, ভারত
ঢাকা, বাংলাদেশ
দিলি, তিমুর-লেস্তে
ব্যাংকক, থাইল্যান্ড

8.2026 Arthur M. Bueche Award-এ ভূষিত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী?
আরতি প্রভাকর
সি আর রাও
ভেঙ্কটরামন রামকৃষ্ণন
সেথুরামন পঞ্চানাথন

9.2026 Asian Games-এ মহিলাদের ১০,০০০ মিটার দৌড় ইভেন্টে কীসের মেডেল জিতলেন ভারতীয় অ্যাথলেট সীমা কুমারী?
সোনা
রুপো
ব্রোঞ্জ
কোনটিই নয়

10.শচীন টেন্ডুলকরের পর পুরুষদের ODI ক্রিকেটে ১৫,০০০ রান পূর্ণ করা দ্বিতীয় ব্যাটার হলেন কে?
রোহিত শর্মা
বিরাট কোহলি
বাবর আজম
জো রুট

Sunday, 27 September 2026

September 27, 2026

ভগৎ সিং এর জীবনী | Bhagat Singh Biography in Bengali

ভগৎ সিং এর জীবনী PDF | Bhagat Singh Biography in Bengali PDF

ভগৎ সিং এর জীবনী PDF | Bhagat Singh Biography in Bengali PDF
ভগৎ সিং এর জীবনী | Bhagat Singh Biography in Bengali
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে ভগৎ সিং-এর শিক্ষাজীবন, কর্মজীবন, স্বাধীনতা সংগ্রাম, বিপ্লবী কর্মকাণ্ড, জীবন ও সম্মাননা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

তাই ভগৎ সিং-এর জীবনী সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনে ভগৎ সিং-এর জীবনী PDF সংগ্রহ করে রাখতে পারেন।

ভগৎ সিং এর জীবনী


অন্ধকার ছিল যখন
এই ভারতমাতার বুকে,
তোমার মতো বীরসেনানী
আলো দেখলো স্বাধীনতার চিত্তে।

ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অন্যতম জাতীয়তাবাদী প্রভাবশালী ব্যক্তি ভগৎ সিং। যাহার জীবন সংগ্রাম মাতৃসম ভারতমাতাকে এনে দিয়েছেন স্বাধীনতার স্বাদ। তার এরূপ বিপ্লবী মনোভাব ভারতীয় যুবকদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়।

পরিচিতি বিবরণ
নামভগৎ সিং বা ভগৎ সিংহ
জন্ম২৮ সেপ্টেম্বর, ১৯০৭
জন্মস্থানলায়ালপুর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
মৃত্যু২৩ মার্চ, ১৯৩১

ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অগ্নিযুগের শহীদ বিপ্লবী ভগৎ সিং ২৮শে সেপ্টেম্বর ১৯০৭ সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লায়ালপুর জেলার নিকটস্থ খাতকর কালান গ্রামের এক জট সান্ধু শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সর্দার কিষান সিংহ সান্ধু মাতা বিদ্যাবতী ও পরিবারের প্রায় সকলেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে দেশপ্রেমিক শিখ পরিবারের সদস্য। বলাবাহুল্য ভগৎ সিংয়ের দাদাঠাকুর অর্জুন সিংহ ছিলেন হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের তথা আর্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। সময়ের পরবর্তীতে ভগৎ সিংও এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

শিক্ষা জীবন

তৎকালীন সময়ে অধিকাংশ স্কুলে ব্রিটিশ কর্তৃপক্ষের আনুগত্য পালন করার জন্য ঠাকুরদা ওই সকল স্কুলে পাঠাতে রাজি ছিলেন না। তাই ভগৎ সিং এর পিতা তাঁকে আর্যসমাজি বিদ্যালয় দয়ানন্দ অ্যা‍ংলো বৈদিক স্কুলে ভর্তি করেন। সেখান প্রকাশ্যে ব্রিটিশ রাজশক্তির বিরোধিতা পূর্বক স্কুলের পাঠ্যবই ও বিলাতি স্কুল ইউনিফর্ম পুড়িয়ে মাত্র চোদ্দ বছর বয়সে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। এখান থেকেই তার স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত ঘটে।

মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগদানের কিছু দিন পরেই চৌরি-চৌরা গণহিংসায় কয়েকজন পুলিশ কর্মীর মৃত্যু হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলে হতাশাগ্রস্থ ভগৎ সিং যুব বিপ্লবী আন্দোলনে যোগদান করেন। সেখানে সশস্ত্র বিপ্লবের পন্থায় ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার কথা প্রচার শুরু করেন।

কিশোর বয়সে লাহোরের ন্যাশানাল কলেজে পড়াশোনা আরম্ভ করলেও বাল্য বিবাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যান।

কর্ম জীবন-স্বাধীনতা সংগ্রাম

বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তিনি 'নওজাওয়ান ভারত সভা' সদস্যপদ গ্রহণের মাধ্যমে যোগদান করেন। কিছুদিনের মধ্যেই তার সহকর্মী যুবকদের মধ্যে জনপ্রিয়ও হয়ে ওঠেন। এরপর প্রফেসর বিদ্যালংকরের পরিচিত হওয়ার মাধ্যমে হিন্দুস্থান রিপাবলিক এসোসিয়েশনে যোগদান করেন। এই সংগঠনের কর্মকান্ড হিসাবে 'কাকরি ট্রেন লুঠ' করতে গেলেও অজ্ঞাত কারণে লাহোরে ফিরে আসেন। ১৯২৬ সালের অক্টোবর মাসে নবরাত্রিতে লাহোরে বোমা বিস্ফোরণ ঘটলে, ভগৎ সিংকে লাহোর বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করে। গ্রেফতারের পাঁচ সপ্তাহ পরে জামিনে মুক্তি দেওয়া হয়। এই সময়ে তিনি অমৃতসর থেকে পাঞ্জাবী ও উর্দু ভাষায় পত্রিকা লেখেন তার পাশাপাশি সম্পাদনাও করেন । ১৯২৮ সালে অক্টোবর মাসে 'কৃতি কৃষাণ পার্টি' পতাকাতলে সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা একত্রিত হলে ওই সভায় তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে তার বৈপ্লবিক কর্মকান্ডের জেরে তাকে ঐ সমিতির প্রধান বানানো হয়।

এছাড়াও জেলে ভারতীয় ও ব্রিটিশ বন্দীদের সমানাধিকারের দাবিতে সমর্থন আদায় করা ছিল তার ঐকাংক্ষিক প্রচেষ্টা। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের হত্যার প্রতিশোধে হিন্দুস্থান সোশ‍্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ভগৎ সিং এবং শিবরাম রাজগুরু এক ব্রিটিশ পুলিশ সুপার জেমস স্কটকে হত্যা করতে চাইলে ভুল বশতঃ ২১ বছর বয়সী ব্রিটিশ সুপারিন্টেড মিস্টার স্যান্ডার্সকে প্রথমে বোমা মেরে আহত করে তারপর তিনি কাছ থেকে গুলি করে হত্যা করেন। ভগৎ সিং ও রাজগুরু পালিয়ে যাওয়ার সময় একজন ভারতীয় পুলিশ কনস্টেবল ধাওয়া করলে অপর এক সহযোগী চন্দ্র শেখর আজাদ চেন্নান সিংকে গুলি করে হত্যা করেন।

পালিয়ে যাওয়ার পর ভগৎ সিং ও তার সহযোদ্ধারা প্রকাশ্যে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেন। এরপর ভগৎ সিং কিছুদিন পলাতক থাকার পর পিতার সুপারিশ মতো ১৯২৯ সালের এপ্রিল মাসে এক সহযোগী বটুকেশ্বর দত্তের সহযোগে দিল্লিতে কেন্দ্রীয় বিধানসভায় কম তীব্রতার দুটি বোমা ফেলেন। গ্যালারি থেকে নিচে বসে থাকা বিধায়কদের উপর লিফলেট বর্ষণ করে স্লোগান দেন ও কর্তৃপক্ষকে গ্রেফতার করার অনুমতি দেন। গ্রেফতারের পর সন্ডার্স হত্যাকান্ড মামলায় কারাবাস করেন। বিচারের অপেক্ষায় ভগৎ সিং ও সহ আসামী যতীন দাস কারাগারে ভারতীয় বন্দিদের ভালো অবস্থার দাবিতে অনশন করতে থাকেন। দীর্ঘ ৬৪ দিন অনশন করার পর অনাহারে যতীন দাসের মৃত্যু হয়। এরপর জন সোন্ডার্স ও চেন্নান সিং হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন।

সম্মাননা

২০১৫ সালের ১৫ই আগস্ট প্রাপ্তন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল মহাশয়া বিপ্লবী ভগৎ সিংয়ের সম্মানার্থে সংসদ ভবনে মূর্তি উন্মোচন করেন। ২০০৭ সালের ২৮শে সেপ্টেম্বর ভগৎ সিংয়ের জন্মদিন উপলক্ষে ভারতীয় সুপ্রিমকোর্ট ঐতিহাসিক বিষয়গুলি প্রদর্শনের উদ্দেশ্যে জাদুঘর নির্মাণ করেছেন। এছাড়াও ভগৎ সিংয়ের ৫০তম মৃত্যুবার্ষিকীতে পৈতৃক ভিটে খটকার কালানে শহীদ-ই-আজম সর্দার ভগৎ সিং মিউজিয়াম স্থাপন করা হয়েছে। ১৯৬৮ সালে ভগৎ সিং এর সম্মানার্থে ২০ টাকার ডাকটিকিট ও ২০১২ সালে ৫ টাকার কয়েন প্রেরণ করেন। 

সম্প্রতি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ছত্রিশগড় বিমানবন্দরের নামের পরিবর্তে 'শহীদ ভগৎ সিং এয়ারপোর্ট' নাম করার ঘোষণা করেছেন।

মৃত্যুবরণ

জন সোন্ডার্স ও চেন্নান সিং হত্যা মামলায় ২৩শে মার্চ ১৯৩১ সালে মাত্র ২৩ বৎসর বয়সে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোর জেলে ফাঁসিতে মৃত্যুবরণ করেন।
⬇️ ভগৎ সিং এর জীবনী PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:
  • PDF Name: Bhagat Singh Biography
  • Language: Bengali
  • Size: 01 mb 
  • Total Pages: 02
September 27, 2026

Today Current Affairs in Bengali | 27 September 2026

Daily Current Affairs in Bengali - 27 September 2026 for Competitive Exams

Daily Current Affairs in Bengali - 27 September 2026 for Competitive Exams
Today Current Affairs in Bengali | 27 September 2026
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের 27th September 2026 Current Affairs in Bengali অংশে জাতীয়, আন্তর্জাতিক, খেলাধুলা, পুরস্কার, বিজ্ঞান ও গুরুত্বপূর্ণ দিবস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

27th September 2026 Current Affairs in Bengali


1.বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কবে?
২৭শে সেপ্টেম্বর
২৮শে সেপ্টেম্বর
২৯শে সেপ্টেম্বর
৩০শে সেপ্টেম্বর

2.কোন হাইকোর্টের ৩০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন বিচারপতি Alpesh Yeshvant Kogje?
রাজস্থান
মধ্যপ্রদেশ
পাঞ্জাব
হরিয়ানা

3.কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা?
জম্মু ও কাশ্মীর
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
চণ্ডীগড়
পুদুচেরি

4.2nd Nepal Indigenous Film Festival 2026-এর জন্য নির্বাচিত সিকিমের তৈরি চলচ্চিত্রটির নাম কী?
Tara: The Lost Star
Numahangma
Paatal Lok
The Sikkim Story

5.কোন রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার মর্যাদা পেল তুলু?
কেরালা
কর্ণাটক
তামিলনাড়ু
অন্ধ্রপ্রদেশ

6.27th National Youth Parliament Competition-এ বিজয়ী হয়েছে কোন বিদ্যালয়?
JNV Ukhrul-1
JNV Imphal
JNV Kohima
JNV Aizawl

7.Global Dryland Congress 2026-এর থিম কি ছিল?
Transforming Dryland Agriculture with South-South Cooperation
Sustainable Agriculture for a Green Future
Climate Smart Farming for Global Food Security
Water Conservation and Sustainable Development

8.Asian Games 2026-এ মহিলাদের ৪৯ কেজি বিভাগে কীসের মেডেল জিতলেন ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু?
সোনা
রুপো
ব্রোঞ্জ
কোনটিই নয়

9.লাদাখের কার্গিল জেলা থেকে ভারতীয় সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রথম মহিলা অফিসার হলেন কে?
Stanzin Tsangyang
Stanzin Chodan
Rigzin Angmo
Tsering Dolma

10.World Economic Forum (WEF) দ্বারা প্রকাশিত Global Gender Gap Index 2026-এ ভারতের স্থান কত?
১০১
১১১
১২১
১৩১