Breaking







Showing posts with label Railway Exam. Show all posts
Showing posts with label Railway Exam. Show all posts

Wednesday, 2 July 2025

July 02, 2025

রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF | Railway Group D Previous Year Questions in Bengali PDF

রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF | Railway Group D Previous Year Questions in Bengali PDF || Part-03

রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF | Railway Group D Previous Year Questions in Bengali PDF
রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF | Railway Group D Previous Year Questions in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২২ সালে অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা ১০০টি কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

রেলওয়ে গ্রুপ ডি বিগত বছরের প্রশ্ন

২০১.গোয়ার সরকারী ভাষা কি?
উত্তরঃ কোঙ্কনি।

২০২.সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ জ্যোতিবা ফুলে।

২০৩.ভারতের কোথায় প্রথম গ্রাফিন ইনোভেশন সেন্টার খোলা হয়েছে?
উত্তরঃ কেরলে।

২০৪.বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
উত্তরঃ টাংস্টেন।

২০৫.গ্লুকোজ এর সংকেত কি?
উত্তরঃ C6H12O6.

২০৬.কোন রাজ্য সরকার ই-পঞ্চায়েত পুরস্কার ২০২১ জিতেছে?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

২০৭.মার্চ ২০২২ পর্যন্ত মোট কতগুলি শাস্ত্রীয় ভাষা আছে?
উত্তরঃ ছয়টি।

২০৮.RBI এর গভর্নর পদে শক্তিকান্ত দাস কত সালে নিযুক্ত হন?
উত্তরঃ ২০১৮ সালে।

২০৯.স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ আর.কে. সম্মূখম চেট্টি।

২১০.বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক।

২১১.NBFC এর সম্পূর্ণ নাম কি?
উত্তরঃ Non Banking Financial Companies.

২১২.আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়।

২১৩.ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়?
উত্তরঃ দুধে।

২১৪.আধুনিক পর্যায় সারণিতে মোট কতগুলি মৌল আছে?
উত্তরঃ ১১৮টি।

২১৫.দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল?
উত্তরঃ রাজস্থান।

২১৬.প্রিয়াঙ্কা নুটাক্কি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ দাবা।

২১৭.লোসার উৎসব কোথায় পালিত হয়?
উত্তরঃ লাদাখ।

২১৮.সাজো উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ হিমাচল প্রদেশ।

২১৯.সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ নর্মদা।

২২০.আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।

২২১.চৌরিচৌরা ঘটনা কোথায় হয়েছিল?
উত্তরঃ গোরখপুর।

২২২.লোহিত নদী কোন নদীর শাখা নদী?
উত্তরঃ ব্রহ্মপুত্র।

২২৩.দ্রুত খাবার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ সোডিয়াম বাই কার্বনেট।

২২৪.নিউল্যান্ডের অষ্টক সূত্রে শেষ মৌল কোনটি?
উত্তরঃ থোরিয়াম।

২২৫.১৯৩৪ সালে জাতীয় কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন?
উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ।

২২৬.শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ দিল্লীতে।

২২৭.ভারতে কবে ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়?
উত্তরঃ ১৯৬৯ সালে।

২২৮.ফটোগ্রাফিক ফিল্মে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ সিলভার ব্রোমাইড।

২২৯.জাতীয় ঐক্য দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ৩১শে অক্টোবর।

২৩০.LIC এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ এম.আর. কুমার।

২৩১.আনাইমুদি পর্বত শৃঙ্গ কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা।

২৩২.ভারতীয় আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লীতে।

২৩৩.জৈন ধর্মে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন?
উত্তরঃ ২৪তম।

২৩৪.নিতু ঘাংঘাস কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ বক্সিং।

২৩৫.২০০৮ সালে কোন ভাষাটি ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছিল?
উত্তরঃ কন্নড় এবং তেলেগু।

২৩৬.পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে?
উত্তরঃ ৩৩ শতাংশ।

২৩৭.শিশুদের লিঙ্গ নির্ধারণ কার উপর নির্ভর করে?
উত্তরঃ পিতা।

২৩৮.পালিতানা মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাট।

২৩৯.ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি?
উত্তরঃ গোদাবরী।

২৪০.ভাটনগর পুরস্কার ২০২১ মোট কতজন গবেষক পেয়েছেন?
উত্তরঃ ১১জন।

২৪১.বিশু কোন রাজ্যের উৎসব?
উত্তরঃ কেরালা।

২৪২.স্কুল চলো অভিযান কোন রাজ্য সরকার চালু করেছে?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

২৪৩.২০২২ সালে কোন প্যারা অ্যাথলিটকে পদ্মভূষণ দেওয়া হয়েছে?
উত্তরঃ দেবেন্দ্র ঝাঝারিয়া।

২৪৪.এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
উত্তরঃ নটরাজন চন্দ্রশেখরণ।

২৪৫.ভারতের প্রথম জনগণনা কবে হয়?
উত্তরঃ ১৮৭২ সালে।

২৪৬.আত্মঘাতী থলি কাকে বলা হয়?
উত্তরঃ লাইসোজোমকে।

২৪৭.আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা কার দারস্থ হতে পারি?
উত্তরঃ সুপ্রিম কোর্টের।

২৪৮.ঋকবেদে মোট কতগুলি সূক্ত বা স্তোত্র রয়েছে?
উত্তরঃ ১০২৮টি।

২৪৯.ADSL এর পুরো নাম কি?
উত্তরঃ Asymmetric Digital Subscriber Line.

২৫০.শেভারয় পাহাড় কোথায় অবস্থিত?
উত্তরঃ পূর্বঘাট পর্বতমালায়।

২৫১.৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল?
উত্তরঃ ১৯৯২ সালে।

২৫২.ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি?
উত্তরঃ জিম করবেট ন্যাশনাল পার্ক।

২৫৩.কমনয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ বার্মিংহাম, ইংল্যান্ড।

২৫৪.প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল?
উত্তরঃ ১৯৫১-৫৬ সাল।

২৫৫.বনস নদী কোন নদীর শাখা নদী?
উত্তরঃ চম্বল নদী।

২৫৬.ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে?
উত্তরঃ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

২৫৭.ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্যাঙ্ক কোনটি?
উত্তরঃ HDFC ব্যাঙ্ক।

২৫৮.বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে?
উত্তরঃ বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব।

২৫৯.বাওম্যানস ক্যাপসুল কোথায় অবস্থিত?
উত্তরঃ বৃক্ক।

২৬০.সংসদীয় বিষয়ক মন্ত্রী কে হয়েছেন?
উত্তরঃ প্রহ্লাদ যোশী।

২৬১.মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের পশ্চিমাঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।

২৬২.হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ নাগাল্যান্ড।

২৬৩.হিরাকুদ বাঁধ গড়ে উঠেছে কোন নদীর উপর?
উত্তরঃ মহানদী।

২৬৪.মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৮ সালে।

২৬৫.বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়?
উত্তরঃ কোশী নদীকে।

২৬৬.কোন উৎসবটি গোয়াতে পালিত হয়?
উত্তরঃ শিগমো।

২৬৭.কোন দর্পণে ফোকাস দূরত্ব সবসময়ই ঋণাত্মক হবে?
উত্তরঃ অবতল দর্পণ।

২৬৮.Yonex Sunrise India Open 2022 কে জিতেছে?
উত্তরঃ লক্ষ্য সেন।

২৬৯.বোরাক্স কি থেকে তৈরি হয়?
উত্তরঃ ওয়াশিং সোডা।

২৭০.জৈন ধর্মের বাস্তবিক রূপ কে দিয়েছেন?
উত্তরঃ মহাবীর।

২৭১.মেন্ডেলিফের পর্যায় সারণি কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭২ সালে।

২৭২.নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ভগত সিং।

২৭৩.বেনুবন বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ ত্রিপুরা।

২৭৪.কোনটির বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে কম?
উত্তরঃ সিলভার।

২৭৫.ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোনটি?
উত্তরঃ নাগার্জুন সাগর শ্রীশৈলম ব্যাঘ্র প্রকল্প।

২৭৬.১২তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত?
উত্তরঃ ২০১২-১৭ সাল পর্যন্ত।

২৭৭.কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?
উত্তরঃ ১৯১১ সালে।

২৭৮.পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়?
উত্তরঃ ৫ বছর।

২৭৯.রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

২৮০.ককবরক কোন রাজ্যের ভাষা?
উত্তরঃ ত্রিপুরা।

২৮১.অক্সিজেনের সংযোজনকে কি বলে?
উত্তরঃ অক্সিডেশন।

২৮২.কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বির পরিপূর্ণ পরিপাক কোথায় হয়?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে।

২৮৩.আধিবান বাস্করন কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ দাবা।

২৮৪.কোন রাজ্যে মুখ্যমন্ত্রী শিশু সেবা যোজনা চালু করেছে?
উত্তরঃ আসাম।

২৮৫.খার্চি পূজা কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ ত্রিপুরা।

২৮৬.অর্থ কমিশনের গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে?
উত্তরঃ ২৮০।

২৮৭.ব্রহ্মপুত্র নদ কোথায় স্যাংপো নামে পরিচিত?
উত্তরঃ তিব্বত।

২৮৮.ভারতের নতুন উপরাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ জগদীপ ধনখড়।

২৮৯.তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ জওহরলাল নেহেরু।

২৯০.বার্ধক্য পেনশন যোজনা সম্পর্কিত কোন প্রকল্প চালু হয়েছে?
উত্তরঃ অটল পেনশন যোজনা।

২৯১.২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা কোনটি?
উত্তরঃ বাংলা।

২৯২.দাবা অলিম্পিয়াড ২০২২ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ তামিলনাড়ুতে।

২৯৩.২০২২ সালে জিডি বিড়লা পুরস্কার কে পেয়েছেন?
উত্তরঃ নারায়ণ প্রধান।

২৯৪.সংসদ বিষয়ক মন্ত্রী কাকে করা হয়েছে?
উত্তরঃ প্রহ্লাদ যোশী।

২৯৫.কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে।

২৯৬.কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই?
উত্তরঃ নাগাল্যান্ড।

২৯৭.ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম কি?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট।

২৯৮.বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?
উত্তরঃ ০.০৩ শতাংশ।

২৯৯.জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ পুরি, ওড়িশা।

৩০০.ভারতীয় সংবিধানের ১১তম তফসিলে কয়টি বিষয় রয়েছে?
উত্তরঃ ২৯টি।

প্রশ্নগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Railway Group D Previous Year Questions 2022 Part-03
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


Saturday, 14 June 2025

June 14, 2025

Railway Group D Previous Year Questions 2022 with Answers in Bengali PDF

Railway Group D Previous Year Questions 2022 with Answers in Bengali PDF | Part-02

Railway Group D Previous Year Questions 2022 with Answers in Bengali PDF
Railway Group D Previous Year Questions 2022 with Answers in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Railway Group D Previous Year Questions 2022 with Answers in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২২ সালে অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা ১০০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে। প্রশ্নগুলি আপনাদের আগত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Railway Group D Previous Year Questions 2022 Part-02

১০১.অদ্বৈতবাদ এর জনক কাকে বলা হয়?
উত্তরঃ শঙ্করাচার্য্য।

১০২.থ্রিশুর পুরাম কোন রাজ্যের উৎসব?
উত্তরঃ কেরল।

১০৩.গৌতম বুদ্ধ তাঁর বাণী কোথায় প্রথম প্রচার করেন?
উত্তরঃ সারনাথে।

১০৪.মৌলিক অধিকার কোন অনুচ্ছেদে বর্ণিত?
উত্তরঃ ১২ থেকে ৩৫।

১০৫.স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাই।

১০৬.আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তরঃ রাজস্থান।

১০৭.সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত?
উত্তরঃ ৬৫ বছর।

১০৮.শের-ই-পাঞ্জাব নামে কে পরিচিত?
উত্তরঃ লালা লাজপত রায়।

১০৯.চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয়?
উত্তরঃ উত্তর মেরু।

১১০.CTRI এর সম্পূর্ণ নাম কি?
উত্তরঃ Clinical Trials Registry – India.

১১১.অন্তিম ঋণদাতা ব্যাঙ্ক কাকে বলা হয়?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

১১২.২৪৩ e অনুসারে পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয়?
উত্তরঃ পাঁচ বছর।

১১৩.কততম সংবিধান সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়?
উত্তরঃ ৭৪তম।

১১৪.লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ দিল্লী।

১১৫.বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়?
উত্তরঃ ১৯০৫ সালে।

১১৬.চান্দলি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র।

১১৭.স্বাধীন ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়?
উত্তরঃ নভেম্বর ১৯৪৭ সালে।

১১৮.ভারত কত সালে WTO এর অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ ১৯৯৫ সালে।

১১৯.নিউল্যান্ডের পর্যায় সারণিতে মোট মৌলের সংখ্যা কত?
উত্তরঃ ৫৬টি।

১২০.কার্বন কোন বন্ধন গঠন করে?
উত্তরঃ সমযোজী।

১২১.সামিত্ব যোজনা কত সালে শুরু হয়?
উত্তরঃ ২০২০ সালে।

১২২.কত সালে ভারতে ফেডারেল কোর্ট চালু হয়?
উত্তরঃ ১৯৩৭ সালের ১লা অক্টোবর।

১২৩.হিন্দি ভাষাকে সরকারী ভাষা হিসাবে কবে গ্রহণ করা হয়?
উত্তরঃ ১৯৪৯ সালের ১৪ই সেপ্টেম্বর।

১২৪.তেজস্বিনী যোজনা কোন রাজ্য চালু করেছে?
উত্তরঃ ঝাড়খণ্ড।

১২৫.এয়ার ইন্ডিয়া কবে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৩২ সালে।

১২৬.ত্রিপিটক কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ বৌদ্ধ ধর্মের সঙ্গে।

১২৭.৪২তম সংবিধান সংশোধন হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৬ সালে।

১২৮.মাশরুম কোন প্রকারের জীব?
উত্তরঃ মৃতজীবী।

১২৯.আধুনিক পর্যায় সারণিতে মোট কতগুলি প্রাকৃতিক মৌল আছে?
উত্তরঃ ৯৪টি।

১৩০.জাতীয় বিমান ক্রীড়া নীতি কোন মন্ত্রনালয় দ্বারা চালু করা হয়?
উত্তরঃ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

১৩১.ব্রহ্মপুত্র নদ ভারতের কোন অংশে প্রবাহিত হয়?
উত্তরঃ পূর্ব অংশে।

১৩২.ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।

১৩৩.জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা।

১৩৪.দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত?
উত্তরঃ ২০১২ থেকে ২০১৭ সাল।

১৩৫.বুধবালাঙ্গা নদী কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ওড়িশা।

১৩৬.নগর পঞ্চায়েতের সবচেয়ে বড় পদ কোনটি?
উত্তরঃ মেয়র।

১৩৭.পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য কোনটি?
উত্তরঃ মহাভারত।

১৩৮.দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
উত্তরঃ নীলগিরি।

১৩৯.মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র।

১৪০.বিশু উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ কেরালা।

১৪১.দীপিকা পল্লীকল কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ স্কোয়াশ।

১৪২.গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন?
উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ।

১৪৩.মানব চোখের কোন অংশ রঙ নির্ধারণ করে?
উত্তরঃ আইরিশ।

১৪৪.ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়?
উত্তরঃ রাজেন্দ্র সিং।

১৪৫.সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত হয়?
উত্তরঃ তামিল ভাষায়।

১৪৬.২০১৯ সালের লোকসভা নির্বাচন কততম নির্বাচন ছিল?
উত্তরঃ ১৭তম।

১৪৭.ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ শতদ্রু নদী।

১৪৮.কোনটি থেকে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়?
উত্তরঃ জিপসাম।

১৪৯.ভারতীয় সংবিধানের অষ্টম তপসিলে মোট কতগুলি ভাষা আছে?
উত্তরঃ ২২টি।

১৫০.অষ্টক সূত্র কে আবিষ্কার করেন?
উত্তরঃ নিউল্যান্ড।

১৫১.টিস্কো কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯০৭ সালে।

১৫২.বিশ্ব জল দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ২২শে মার্চ।

১৫৩.হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।

১৫৪.নওরোজ উৎসব কারা পালন করে?
উত্তরঃ পার্সিরা।

১৫৫.দিল্লী হাইকোর্ট কবে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৬৬ সালে।

১৫৬.পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৫০ সালে।

১৫৭.কত সালে তামিল ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়?
উত্তরঃ ২০০৪ সালে।

১৫৮.দ্রি উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।

১৫৯.চাঁদ থেকে একজন নভোচারীর কাছে আকাশ কেমন দেখায়?
উত্তরঃ কালো।

১৬০.বর্তমানে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এ আছেন?
উত্তরঃ ঋষভ পন্থ।

১৬১.বর্তমানে পঞ্চায়েতিরাজ মন্ত্রী কে আছেন?
উত্তরঃ গিরিরাজ সিং।

১৬২.রাজস্থানের কোন খালটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ?
উত্তরঃ ইন্দিরা গান্ধী খাল।

১৬৩.নভেম্বর ২০২১ এ ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ কাকে করা হয়?
উত্তরঃ রাহুল দ্রাবিড়।

১৬৪.দেওমালি পর্বত শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ওড়িশা।

১৬৫.কে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে?
উত্তরঃ রাজ্য নির্বাচন কমিশন।

১৬৬.বার্ষিক আর্থিক বিবরণী সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?
উত্তরঃ ১১২ নং ধারায়।

১৬৭.পাকস্থলি থেকে কোন অ্যাসিড নির্মিত হয়?
উত্তরঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL)।

১৬৮.হিমাচল প্রদেশের কোন গিরিপথ লে লাদাখের মধ্যে সংযোগ রক্ষা করে?
উত্তরঃ বারালাচা লা পাস।

১৬৯.উত্তল দর্পণে ফোকাস কোথায় থাকে?
উত্তরঃ দর্পণের পিছনে।

১৭০.সালোকসংশ্লেষের সময় অবশিষ্ট হিসাবে কোনটি নির্গত হয়?
উত্তরঃ অক্সিজেন।

১৭১.ভারতের নেপলিয়ান কাকে বলা হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্তকে।

১৭২.রেণুকা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ হিমাচল প্রদেশ।

১৭৩.মানব উন্নয়ন সূচক ২০২২ এ ভারতের স্থান কত?
উত্তরঃ ১৩১ তম।

১৭৪.বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে?
উত্তরঃ অশ্বিনী বৈষ্ণব।

১৭৫.ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ এইচ. জে. কানিয়া।

১৭৬.প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।

১৭৭.খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তরঃ বি.আর. আম্বেদকর।

১৭৮.জুডিশিয়াল রিভিউ বা বিচারবিভাগীয় পুনর্বিবেচনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ আমেরিকা।

১৭৯.শিক্ষার অধিকার আইন কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
উত্তরঃ ২১ A.

১৮০.ভারতের শীতলতম স্থান কোনটি?
উত্তরঃ দ্রাস, জম্মু ও কাশ্মীর।

১৮১.জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
উত্তরঃ ঋষভনাথ।

১৮২.গুরু পরব উৎসব কার জন্মদিন উপলক্ষে পালিত হয়?
উত্তরঃ গুরু নানক।

১৮৩.শ্রীশঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরল।

১৮৪.মেন্ডেলিফের পর্যায় সারণি জার্মান পত্রিকায় কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭২ সালে।

১৮৫.২০২১ সালে রামানুজন পুরস্কার কে পেয়েছেন?
উত্তরঃ নীনা গুপ্ত।

১৮৬.ফারমেন্টেশনে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ইস্ট।

১৮৭.কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে গঠিত?
উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

১৮৮.আরাবল্লি ও সাতপুরা পর্বতমালার মাঝে কোন পর্বত শ্রেণি অবস্থিত?
উত্তরঃ বিন্ধ্য পর্বতমালা।

১৮৯.“She is a Changemaker” প্রোগ্রাম শুরু করেছে কোন কমিশন?
উত্তরঃ National Commission for Women.

১৯০.UNEP এর পুরো নাম কি?
উত্তরঃ United Nations Environment Programme.

১৯১.খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কোন রাজ্য থেকে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে?
উত্তরঃ হরিয়ানা।

১৯২.সবচেয়ে প্রাচীন বেদ কোনটি?
উত্তরঃ ঋগ্বেদ।

১৯৩.সিকিম এবং তিব্বতের মধ্যে কোন গিরিপথ অবস্থিত?
উত্তরঃ নাথুলা গিরিপথ।

১৯৪.তামিলনাড়ুর সবথেকে ছোট জেলা কোনটি?
উত্তরঃ কন্যাকুমারী।

১৯৫.মূল সংবিধানে কতগুলি ভাষা ছিল?
উত্তরঃ ১৪টি।

১৯৬.পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়?
উত্তরঃ পাঁচ বছর।

১৯৭.কল্যাণ লক্ষ্মী প্রকল্প কোন রাজ্য সরকার শুরু করেছে?
উত্তরঃ তেলেঙ্গানা।

১৯৮.২০২২ পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে?
উত্তরঃ ১১টি।

১৯৯.ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণি কোনটি?
উত্তরঃ আরাবল্লী পর্বতশ্রেণী।

২০০.ইহুদিরা কোন উৎসব মোমবাতি জ্বালিয়ে পালন করে?
উত্তরঃ হানুক্কা।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Railway Group D Previous Year Questions 2022 Part-02
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


Wednesday, 11 June 2025

June 11, 2025

Railway Group D Previous Year Questions 2022 in Bengali PDF

রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF 2022 | Railway Group D Previous Year Questions 2022 in Bengali PDF || Part-01

রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF 2022 | Railway Group D Previous Year Questions 2022 in Bengali PDF || Part-01
Railway Group D Previous Year Questions 2022 in Bengali PDF | Part-01
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Railway Group D Previous Year Questions 2022 in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ২০২২ সালে অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা ১০০টি কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তরসহ দেওয়া আছে। প্রশ্নোত্তরগুলি আপনাদের আগত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

মনে রাখবেন এই প্রশ্নগুলি ২০২২ সালে অনুষ্ঠিত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার মেমোরি বেসড প্রশ্ন। প্রশ্নগুলি আমরা সংগ্রহ করেছি রেলওয়ে গ্রুপ ডি ২০২২ পরীক্ষার্থীদের থেকে। এটি আমাদের প্রথম পর্ব, আর এইভাবেই আমরা ধীরে ধীরে পর্ব অনুসারে রেলওয়ে গ্রুপ ডি ২০২২ পরীক্ষার প্রশ্নগুলি দিতে থাকবো। সুতরাং এই পর্বের প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

Railway Group D Previous Year Questions 2022

০১.২০০৪ সালে কোন ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে?
উত্তরঃ তামিল।

০২.রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।

০৩.মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে?
উত্তরঃ বেকিং সোডা।

০৪.ক্লোরিনের যোজ্যতা কত?
উত্তরঃ ১।

০৫.অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত?
উত্তরঃ ৩।

০৬.আসামে কোন উৎসবটি পালিত হয়?
উত্তরঃ বিহু ।

০৭.ভারতীয় মহিলা ক্রিকেট কোচ কে?
উত্তরঃ রমেশ পাওয়ার।

০৮.ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত?
উত্তরঃ নর্মদা।

০৯.জুম্মা নামাজ কোন দিনে হয়?
উত্তরঃ শুক্রবার।

১০.ওজোন স্তর ক্ষয়ের কারণ কি?
উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন।

১১.বারি দোয়াব অঞ্চলটি কোন কোন নদীর মধ্যবর্তীতে অবস্থিত?
উত্তরঃ বিপাশা ও শতদ্রু নদী।

১২.খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ব্যাঙ্গালোর।

১৩.ভারতের প্রথম মেডিক্যাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

১৪.এসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ার ফলে জল এবং লবণ উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে কি বলে?
উত্তরঃ প্রশমন প্রক্রিয়া।

১৫.ওয়াশিং সোডার প্রকৃতি কেমন?
উত্তরঃ ক্ষারীয়।

১৬.পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল?
উত্তরঃ ৭৩তম সংশোধনী ১৯৯২।

১৭.টোকিও অলিম্পিক ২০২১ এ ভারত মোট কতগুলি রৌপ্য পদক জিতেছে?
উত্তরঃ দুটি।

১৮.সুমিত আন্তিল কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার ২০২২ পেয়েছে?
উত্তরঃ ক্রীড়া ক্ষেত্রে।

১৯.২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি কে ছিলেন?
উত্তরঃ ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো।

২০.কোন নদীর উৎপত্তি মহাবালেশ্বর থেকে হয়েছে?
উত্তরঃ কৃষ্ণা নদী।

২১.ভারতের নামসর্বস্ব শাসক কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২২.সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।

২৩.জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে?
উত্তরঃ রেখা শর্মা।

২৪.মিতালী রাজ কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তরঃ ক্রিকেট।

২৫.অ্যান্থুরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়?
উত্তরঃ মিজোরাম।

২৬.প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত?
উত্তরঃ ১৯৫১ – ১৯৫৬ সাল।

২৭.ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে সিন্ধি ভাষা কবে স্থান পেয়েছিল?
উত্তরঃ ১৯৬৭ সালে।

২৮.কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল?
উত্তরঃ সরণ সিং কমিটি।

২৯.Na2So3 এর সাথে HCL এর বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়?
উত্তরঃ সালফার ডাই অক্সাইড।

৩০.পেট্রোল ও কয়লার দহনে কোন গ্যাস নির্গত হয়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৩১.কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

৩২.সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
উত্তরঃ ফ্লোরিন।

৩৩.কোন সালে ১৪টি ব্যাঙ্কের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল?
উত্তরঃ ১৯৬৯ সালে।

৩৪.কোন ব্যক্তি আলফ্রেড পার্কে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেছিলেন?
উত্তরঃ চন্দ্রশেখর আজাদ।

৩৫.বাসিলিকা অফ বম জেসাস চার্চ কোথায় অবস্থিত?
উত্তরঃ গোয়া।

৩৬.প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন কে?
উত্তরঃ চার্লস ডারউইন।

৩৭.NHRC এর পুরো নাম কি?
উত্তরঃ National Human Rights Commission.

৩৮.কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন?
উত্তরঃ পক প্রণালী।

৩৯.ভারতের প্রধান আইন উপদেষ্টা হলেন কে?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া।

৪০.প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।

৪১.ছোটনাগপুর মালভূমিতে কোন নদী প্রবাহিত হয়?
উত্তরঃ দামোদর।

৪২.কত সালে তামিল ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে?
উত্তরঃ ২০০৪ সালে।

৪৩.পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়?
উত্তরঃ পাঁচ বছরের।

৪৪.মারু উৎসব কোথায় পালিত হয়?
উত্তরঃ জয়সালমের, রাজস্থান।

৪৫.গান্ধিজি হরিজন সেবা সংঘ কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ১৯৩২ সালে।

৪৬.জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত?
উত্তরঃ ২১ নং ধারায়।

৪৭.প্রো কাবাডি লিগ ২০২২ এর বিজয়ী দল কোনটি?
উত্তরঃ দাবাং দিল্লী।

৪৮.ভারতে যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫ই মার্চ, ১৯৫০ সাল।

৪৯.PESA Act কবে লাগু হয়েছিল?
উত্তরঃ ১৯৯৬ সালে।

৫০.প্রধানমন্ত্রী রোজগার যোজনা কবে চালু হয়?
উত্তরঃ ১৯৯৩ সালে।

৫১.মুহাম্মদ ইউনূস কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ গ্রামীণ ব্যাঙ্ক, বাংলাদেশ।

৫২.দাঁতের ক্ষতি কি কারণে হয় না?
উত্তরঃ ভাইরাস।

৫৩.সরকারের রাজস্ব যখন মোট রাজস্ব প্রাপ্তির চেয়ে বেশি হয় তখন তাকে কি বলা হয়?
উত্তরঃ রাজস্ব ক্ষতি।

৫৪.মিথেনের দহন হলে কত অণু জল নির্গত হয়?
উত্তরঃ ২ অণু।

৫৫.১৯৬০ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় হিন্দি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ আগ্রা।

৫৬.ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

৫৭.নিম্নোক্ত কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তরঃ অ্যালুমিনিয়াম।

৫৮.জানুয়ারি মাসে কোন উৎসব পালিত হয়?
উত্তরঃ পোঙ্গল।

৫৯.ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
উত্তরঃ ব্যারেন দ্বীপ।

৬০.গাছপালা কোন গ্যাস নির্গত করে, যা মানুষের জন্য ক্ষতিকর?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৬১.আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে?
উত্তরঃ চর্ম ক্যান্সার।

৬২.লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ দিল্লীতে।

৬৩.১৯৫৭ সালে পঞ্চায়েত রাজের তিন স্তরের ব্যবস্থা কার দ্বারা সুপারিশ করা হয়েছিল?
উত্তরঃ বলবন্ত রায় মেহতা কমিটি।

৬৪. জওহরলাল নেহেরু ভারত সরকার আইন ১৯৩৫ -কে কি বলেছিলেন?
উত্তরঃ ইট ওয়াস আ নিউ চার্টার অফ স্ল্যাভারি অর্থাৎ এটি ছিল দাসত্বের একটি নতুন সনদ।

৬৫.২০২৩ সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বৈঠক ভারতের কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ মুম্বাই।

৬৬.চাকরিতে পুরুষের তুলনায় নারীরা কম বেতন পেলে কোন অধিকার অমান্য করা হবে?
উত্তরঃ সমতার অধিকার।

৬৭.কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বণ্টন অন তফশিলে বর্ণিত আছে?
উত্তরঃ সপ্তম।

৬৮.ভারতে বর্তমানে কয়টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে?
উত্তরঃ ১২টি।

৬৯.টুথপেস্ট এর প্রকৃতি কেমন হয়?
উত্তরঃ ক্ষারীয়।

৭০.তামিলনাড়ুর ভাষা তামিল কোন শৈলীর অন্তর্গত?
উত্তরঃ দ্রাবিড়।

৭১.আয়নের প্রতিস্থাপন কোন বিক্রিয়ায় হয়?
উত্তরঃ দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া।

৭২.সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয়?
উত্তরঃ সালফিউরাস অ্যাসিড।

৭৩.মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে?
উত্তরঃ ৫১A.

৭৪.ছট পূজায় কোন দেবতার পূজা করা হয়?
উত্তরঃ সূর্য।

৭৫.আমলকির বিজ্ঞানসম্মত নাম কি?
উত্তরঃ Phyllanthus emblica.

৭৬.হাঁস কোন দেবতার বাহন?
উত্তরঃ সরস্বতী।

৭৭.ভূগোলের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ইরাটোস্থেনিস।

৭৮.পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

৭৯.রথযাত্রা কোথায় পালিত হয়?
উত্তরঃ ওড়িশা।

৮০.পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি?
উত্তরঃ সিয়াচেন হিমবাহ।

৮১.কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?
উত্তরঃ কোশী নদী।

৮২.কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয়?
উত্তরঃ ইনসুলিন।

৮৩.নিম্নোক্ত কোন অরণ্যটি গুজরাটে দেখতে পাওয়া যায়?
উত্তরঃ গির অরণ্য।

৮৪.নীতি আয়োগ এবং পারমাণবিক শক্তি বিভাগের প্রধান কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

৮৫.২০০৫ সালে কোন ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে?
উত্তরঃ সংস্কৃত।

৮৬.প্রিজমের ভিতর দিয়ে পার হওয়ার সময় কোন আলোক রশ্মি সবচেয়ে কম বেঁকে যায়?
উত্তরঃ লাল।

৮৭.BHEL কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬৪ সালে।

৮৮.কোন নদী প্রবাহ জম্মু ও কাশ্মীর হয়ে প্রবাহিত হয়?
উত্তরঃ সিন্ধু নদী।

৮৯.Swiss Open Badminton 2022 Women`s Singles খেতাব কে জিতেছেন?
উত্তরঃ পি. ভি. সিন্ধু।

৯০.বৈজ্ঞানিক অধ্যায়নের জন্য নারায়ণ প্রধান কোন পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ 31st GD Birla Award for Scientific Research.

৯১.মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে?
উত্তরঃ সংবিধানের ৪২তম সংশোধনী আইন বলে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের অন্তর্ভুক্ত হয়।

৯২.দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল?
উত্তরঃ ভারী শিল্পায়ন।

৯৩.নিম্নোক্ত কোনটির প্রতিরোধকতা সর্বাধিক?
উত্তরঃ নাইক্রোম।

৯৪.মানব শরীরে ইউরিয়াকে ফিল্টার করে কোনটি?
উত্তরঃ কিডনি।

৯৫.IPL ২০২২ এ মোট কতগুলি দল অংশ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১০টি।

৯৬.মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ রাশিয়া।

৯৭.রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য কে মনোনীত করেন?
উত্তরঃ ১২ জন।

৯৮.অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৯৯.গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়?
উত্তরঃ চৌরিচৌরা ঘটনার জন্য।

১০০.লবণ সত্যাগ্রহ ভেঙে দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল?
উত্তরঃ আইন অমান্য আন্দোলন।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Railway Group D Previous Year Questions 2022 Part-01
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


Monday, 17 March 2025

March 17, 2025

Railway Group D Mock Test in Bengali Part-03 | Free

Railway Group D Mock Test in Bengali Part-03 | Free

Railway Group D Mock Test in Bengali Part-03 | Free
Railway Group D Mock Test in Bengali Part-03 | Free
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ রেলওয়ে গ্রুপ ডি মক টেস্ট পর্ব-০৩ টি শেয়ার করলাম, যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী জেনারেল সায়েন্স ২৫টি, অঙ্ক ২৫টি, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং ৩০টি এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স ২০টি মোট ১০০টি প্রশ্ন দেওয়া আছে। কুইজটিতে অংশ নিতে নীচে দেওয়া Start The Quiz বাটনে ক্লিক করুন।

Kolom Mock Test
পরীক্ষা রেলওয়ে গ্রুপ ডি
পর্ব ০৩
প্রশ্ন সংখ্যা ১০০
সময় ৯০ মিনিট

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করুন

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: