2026 রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী তালিকা PDF | Ramon Magsaysay Award 2026 Winners List
![]() |
| রামন ম্যাগসেসে পুরস্কার 2026 PDF | Ramon Magsaysay Award 2026 Winners List |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে রামন ম্যাগসেসে পুরস্কার ২০২৬ বিজয়ীদের তালিকা PDF শেয়ার করলাম। যেটিতে ২০২৬ সালের ৩১ আগস্ট ঘোষিত ৬৮তম রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের তালিকা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক ও চাকরির পরীক্ষায় রামন ম্যাগসেসে পুরস্কার থেকে প্রশ্ন আসে। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে রাখুন।
রামন ম্যাগসেসে পুরস্কার 2026 বিজয়ী তালিকা
| বিজয়ী | দেশ | অবদান |
|---|---|---|
| Tommy Koh | সিঙ্গাপুর | আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘের কনভেনশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা |
| Bo Kyi | মায়ানমার | গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা, রাজনৈতিক বন্দিদের জন্য কাজ এবং তাদের ওপর নিপীড়নের তথ্য নথিভুক্তকরণ |
| Runa Khan | বাংলাদেশ | দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকার সুযোগ এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তা |
⬇️ 2026 রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী তালিকা PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রয়েছে।
File Details:- PDF Name: Ramon Magsaysay Award 2026 Winners List
- Language: Bengali
- Size: 01 mb
- Total Pages: 01
রামন ম্যাগসেসে পুরস্কার সম্পর্কিত তথ্য
- এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি রামন ম্যাগসেসের নামে ১৯৫৭ সালে প্রবর্তিত হয়। একই বছর বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটে।
- ১৯৫০-এর দশকে ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট বিদ্রোহ দমনে তাঁর ভূমিকার জন্য তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন।
- জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথমবার এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।
Important Questions
প্রশ্ন: ম্যাগসেসে পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
উত্তর: ফিলিপাইন।
প্রশ্ন: রামন ম্যাগসেসে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তর: রামন ম্যাগসেসে পুরস্কার এশিয়ার ব্যক্তি ও সংস্থাকে মানব উন্নয়নে সাহসী, সৃজনশীল ও নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।
প্রশ্ন: ২০২৬ সালে কতজনকে রামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়েছে?
উত্তর: তিনজনকে।
প্রশ্ন: ২০২৬ সালের রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী কারা?
উত্তর: ২০২৬ সালের রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীরা হলেন– সিঙ্গাপুরের টমি কোহ, বাংলাদেশের রুনা খান এবং মায়ানমারের বো কি।
প্রশ্ন: ২০২৬ রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী Tommy Koh কোন দেশের বাসিন্দা?
উত্তর: সিঙ্গাপুরের।
প্রশ্ন: ২০২৬ সালের রামন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী রুনা খান কোন দেশের বাসিন্দা?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: কোন ক্ষেত্রে অবদানের জন্য Bo Kyi রামন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন?
উত্তর: গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক বন্দিদের অধিকার রক্ষা এবং মানবাধিকার নিয়ে কাজ করার জন্য Bo Kyi ২০২৬ সালের রামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।

No comments:
Post a Comment