Breaking







Friday, 3 July 2026

West Bengal D.El.Ed Admission 2026-28: আবেদন শুরু, যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও আবেদন পদ্ধতি

West Bengal D.El.Ed Admission 2026-28: আবেদন শুরু, যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও আবেদন পদ্ধতি

West Bengal D.El.Ed Admission 2026-28: আবেদন শুরু, যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও আবেদন পদ্ধতি
West Bengal D.El.Ed Admission 2026-28: আবেদন শুরু, যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও আবেদন পদ্ধতি
কলম
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)-এর অধীনে D.El.Ed Admission 2026-28-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব শিক্ষার্থী ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার লক্ষ্য নিয়ে D.El.Ed কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

এই প্রতিবেদনে আবেদনের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথি, নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তির ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

D.El.Ed Admission 2026-28

বিষয় বিবরণ
কোর্স D.El.Ed (Regular Mode)
সেশন 2026-2028
পরিচালনা পর্ষদ West Bengal Board of Primary Education (WBBPE)
আবেদন পদ্ধতি Online
অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in

শিক্ষাগত যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে SC, ST, OBC, PwD এবং Ex-Servicemen বিভাগের প্রার্থীদের জন্য ৫% নম্বরের ছাড় রয়েছে। অর্থাৎ, এই শ্রেণির প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর থাকলেই আবেদন করা যাবে।

বয়সসীমা

  • সাধারণ (General) প্রার্থী: সর্বোচ্চ ৩৫ বছর
  • OBC প্রার্থী: সর্বোচ্চ ৩৮ বছর
  • SC/ST প্রার্থী: সর্বোচ্চ ৪০ বছর
  • PwD প্রার্থী: সর্বোচ্চ ৪৫ বছর
  • Ex-Servicemen: সর্বোচ্চ ৫৫ বছর

আবেদন পদ্ধতি

আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন—
  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://wbbpe.wb.gov.in-এ প্রবেশ করুন।
  • "Online Application for Admission to Two-Year D.El.Ed. Course (Regular Mode) for the Session 2026-2028" অপশনে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করুন।
  • ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট বা PDF কপি সংরক্ষণ করে রাখুন।

আবেদন ফি

  • Unreserved / Ex-Servicemen / Working Teacher / Vocational: 1000/-টাকা। 
  • OBC: 750/- টাকা। 
  • SC / ST / PwD: 500/- টাকা।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হবে—
  • মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে)
  • উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট
  • আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
  • স্ক্যান করা স্বাক্ষর
  • জাতি শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • PwD শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • Ex-Servicemen শংসাপত্র / পেনশন বুক / সার্ভিস বুক (যদি প্রযোজ্য হয়)
  • ঝাড়গ্রাম DIET-এর রামগড় ইউনিটের সাঁওতালি মাধ্যমের আবেদনকারীদের ক্ষেত্রে BDO কর্তৃক প্রদত্ত ডোমিসাইল (বাসস্থান) শংসাপত্র

নির্বাচন প্রক্রিয়া

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সেরা পাঁচটি বিষয়ের মোট নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বা দ্বিতীয় ভাষা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। তবে EVS যদি ঐচ্ছিক বিষয় হিসেবে থাকে, তাহলে সেটি গণনায় ধরা হবে না।

প্রকাশিত মেধাতালিকার ভিত্তিতেই বিভিন্ন D.El.Ed কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিষয় বিবরণ
আবেদন শুরুর তারিখ ৩ জুলাই ২০২৬
আবেদন শেষের তারিখ ১৭ জুলাই ২০২৬
আবেদন লিঙ্ক Apply Now
অফিসিয়াল নোটিফিকেশন Download PDF
হেল্পলাইন নম্বর 9883480660 / 8902081201
দ্রষ্টব্য: আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

No comments:

Post a Comment