কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পদ্ধতি | Krishak Bandhu Status Check West Bengal 2026
কলম ✏
সুপ্রিয় কৃষক বন্ধুগণ,
কৃষক বন্ধু হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও নথিভুক্ত কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়।
আজকের এই পোস্টে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার সম্পূর্ণ পদ্ধতি সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। নিচের ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই অনলাইনে আপনার কৃষক বন্ধু সংক্রান্ত তথ্য ও বর্তমান স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
কৃষক বন্ধু প্রকল্প সংক্ষিপ্ত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রকল্পের নাম | কৃষক বন্ধু প্রকল্প |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| পরিচালনাকারী দপ্তর | কৃষি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার |
| উদ্দেশ্য | যোগ্য কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রদান |
| বার্ষিক আর্থিক সহায়তা | সর্বোচ্চ ১০,০০০ টাকা |
| মৃত্যুকালীন সহায়তা | ২ লক্ষ টাকা |
| অফিসিয়াল ওয়েবসাইট | krishakbandhu.wb.gov.in |
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পদ্ধতি
কৃষক বন্ধু স্ট্যাটাস অনলাইনে চেক করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন–
- প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
- এরপর “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন।
- এবার Select Option থেকে যেকোনো একটি অপশন নির্বাচন করুন- Voter Card/ Aadhaar Card/ Bank A/c No/ KBID/ Mobile/ Acknowledge No
- আপনার নির্বাচিত অপশন অনুযায়ী প্রয়োজনীয় নম্বরটি নির্দিষ্ট ঘরে লিখুন।
- এরপর “I'm not a robot” অপশনে টিক দিন।
- সবশেষে Search বাটনে ক্লিক করুন।
এরপর স্ক্রিনে আপনার কৃষক বন্ধু সংক্রান্ত তথ্য এবং বর্তমান স্ট্যাটাস প্রদর্শিত হবে।
কৃষক বন্ধু স্ট্যাটাসে যে তথ্যগুলি দেখা যাবে
স্ট্যাটাস চেক করার পর সাধারণত আপনার কৃষক বন্ধু সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে পারবেন। যেমন–
- KB ID
- Aadhaar No
- Farmer Name
- District
- Block
- Gram Panchayat
- Village
- Status
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার Direct Link
আপনাদের সুবিধার জন্য নিচে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার অফিসিয়াল Direct Link দেওয়া হলো। ওই লিঙ্কে গিয়ে মোবাইল নম্বর, আধার নম্বর, KB ID অথবা অন্যান্য উপলব্ধ তথ্যের মাধ্যমে খুব সহজেই কৃষক বন্ধু স্ট্যাটাস ও আবেদনকারীর তথ্য দেখে নিতে পারবেন।
Krishak Bandhu Status Check
Click Here
বিশেষ দ্রষ্টব্য
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পর Status-এর ঘরে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখতে পারেন। এর অর্থগুলি সহজভাবে নিচে দেওয়া হলো–- Pending at Agent End: এই স্ট্যাটাস দেখালে বুঝবেন, কৃষি দপ্তরের পক্ষ থেকে আপনার তথ্য এখনও এন্ট্রি/প্রক্রিয়াকরণ করা হয়নি।
- ADA Approved: এই স্ট্যাটাস দেখালে বুঝবেন, কৃষি দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার জমা দেওয়া কাগজপত্র অনুমোদন করেছে।
- DDA Approved: এই স্ট্যাটাস দেখালে বুঝবেন, আপনার আবেদনটি জেলা স্তরের (District Level) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হয়েছে।

No comments:
Post a Comment