Breaking







Wednesday, 17 June 2026

আয়ুষ্মান ভারত ফর্ম PDF ডাউনলোড | Ayushman Bharat Form 2026

আয়ুষ্মান ভারত কার্ড ফর্ম ডাউনলোড | West Bengal Ayushman Bharat Form PDF Download 2026

আয়ুষ্মান ভারত ফর্ম PDF ডাউনলোড | Ayushman Bharat Form 2026
আয়ুষ্মান ভারত ফর্ম PDF ডাউনলোড | Ayushman Bharat Form 2026
ভারত সরকারের একটি অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রকল্প হলো আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা দেওয়া হয়। দেশের বিভিন্ন সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়।

আয়ুষ্মান ভারত যোজনা
পরিচালনাকারী দপ্তর ন্যাশনাল হেলথ অথরিটি (National Health Authority)
প্রকল্পের নাম আয়ুষ্মান ভারত — প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)
রাজ্য পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে কার্যকর
প্রধান সুবিধা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা
বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ৮ জুন, ২০২৬ তারিখে আয়ুষ্মান ভারত — প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-তে যোগদানের ঘোষণা করে

আয়ুষ্মান ভারত যোজনা

আয়ুষ্মান ভারত বা Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana হলো কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল ও নিম্ন আয়ের পরিবারগুলিকে উন্নত ও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা।

আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা

এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলো নিচের সুবিধাগুলি পেয়ে থাকে—
  • বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা কভার। 
  • সরকারি ও অনুমোদিত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা সুবিধা। 
  • হাসপাতালে ভর্তি, অপারেশন, ওষুধ এবং পরীক্ষার খরচ অন্তর্ভুক্ত। 
  • দেশের বিভিন্ন রাজ্যে সুবিধা গ্রহণের সুযোগ। 

আয়ুষ্মান ভারত প্রয়োজনীয় ডকুমেন্ট

  • রেশন কার্ড
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • স্বাস্থ্যসাথী কার্ড
  • আধার সংযুক্ত মোবাইল নম্বর

আয়ুষ্মান ভারত আবেদন পদ্ধতি

  • নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করুন।
  • আবেদন ফর্মটি প্রিন্ট আউট করুন।
  • প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলির স্ব-স্বাক্ষরিত (Self-attested) ফটোকপি সংযুক্ত করুন।
  • নির্দিষ্ট BDO/ SDO/ KMC অফিস বা সরকার নির্ধারিত কেন্দ্রে জমা দিন।

আয়ুষ্মান ভারত ফর্ম ডাউনলোড

আপনাদের সুবিধার কথা মাথায় রেখে বাংলাইংরেজি উভয় ভাষায় আয়ুষ্মান ভারত আবেদন ফর্মের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলো। 

আপনার প্রয়োজন অনুযায়ী ভাষা নির্বাচন করে ফর্মটি ডাউনলোড করুন। এরপর প্রিন্ট আউট নিয়ে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জমা দিন।

No comments:

Post a Comment