Breaking







Monday, 11 May 2026

WBSSC SLST 2016 OMR Sheet Download Link

২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের OMR Sheet Download Link

২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের OMR Sheet Download Link
WBSSC SLST 2016 OMR Sheet Download Link
কলম
সুপ্রিয় বন্ধুরা,
সম্প্রতি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ২০১৬ সালের প্রথম SLST (নবম-দশম ও একাদশ-দ্বাদশ) পরীক্ষার্থীদের OMR Sheet-এর ছবি এখন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। ফলে যেসব পরীক্ষার্থী দীর্ঘদিন ধরে নিজেদের OMR Sheet প্রকাশের অপেক্ষায় ছিলেন, তারা এখন খুব সহজেই অনলাইনে নিজেদের OMR Image দেখতে ও Download করতে পারবেন।

এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই Group-C এবং Group-D পরীক্ষার্থীদের OMR Sheet-ও ওয়েবসাইটে আপলোড করা হবে। আদালতের নির্দেশের পর কমিশনের এই পদক্ষেপকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

WBSSC SLST 2016 OMR Sheet Download করার পদ্ধতি—

WBSSC SLST 2016 পরীক্ষার OMR Sheet Download করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন—
  • প্রথমে www.wbsschelpdesk.com⁠ ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর হোমপেজে থাকা Click here to download OMRs [Class Level IX-X] অথবা Click here to download OMRs [Class Level XI-XII] অপশনে ক্লিক করুন।
  • এবার নির্দিষ্ট ঘরে নিজের Roll Number এবং প্রদর্শিত Security Captcha সঠিকভাবে পূরণ করুন।
  • সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর Locate and Download OMR বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার OMR Sheet স্ক্রিনে প্রদর্শিত হবে।

Important Links—

শিক্ষার্থীদের সুবিধার্থে WBSSC SLST 2016 OMR Sheet Download করার গুরুত্বপূর্ণ লিংকগুলি নিচে দেওয়া হলো। নিচের Direct Link থেকে খুব সহজেই নিজের OMR Sheet Download করতে পারবেন।

No comments:

Post a Comment