WBCS পরীক্ষা কি? WBCS পরীক্ষা দিয়ে কি কি চাকরি পাওয়া যায়? | WBCS Full Details in Bengali
![]() |
| WBCS কি? WBCS পরীক্ষার মাধ্যমে কোন কোন পদে চাকরি পাওয়া যায়? |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
WBCS পরীক্ষা নিয়ে আপনাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই পোস্টটি তৈরি করা হয়েছে। এখানে আমরা WBCS পরীক্ষার গুরুত্বপূর্ণ সকল তথ্য সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা এই পরীক্ষার বিষয়ে একটি পরিষ্কার ও স্বচ্ছ ধারণা গঠন করতে পারেন।
এই প্রতিবেদনে যা যা থাকছে—
- WBCS কি
- WBCS পরীক্ষা দিয়ে কী কী চাকরি পাওয়া যায়
- WBCS অফিসারদের Salary
- WBCS পরীক্ষার নিয়োগ পদ্ধতি
- WBCS পরীক্ষার যোগ্যতা
- WBCS পরীক্ষার বয়সসীমা
- WBCS পরীক্ষা কোন ভাষায় হয়
- WBCS পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কি না
- WBCS পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে
- WBCS পরীক্ষা কতবার দেওয়া যায়
| West Bengal Civil Service Examination |
|---|
| রিক্রুটমেন্ট বোর্ড | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন |
| পরীক্ষার নাম | West Bengal Civil Service |
| শিক্ষাগত যোগ্যতা | গ্র্যাজুয়েশন পাশ |
| আবেদন মাধ্যম | অনলাইন |
| অফিশিয়াল ওয়েবসাইট | wbpsc.gov.in |
WBCS কি?
WBCS-এর পুরো নাম হলো West Bengal Civil Service (ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস)। প্রকৃত অর্থে এটি একটি পরীক্ষা, যেটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ-পদস্থ অফিসারদের নিযুক্ত করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা প্রায় সমস্ত দপ্তরের অফিসার এই পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রতিবছরই এই পরীক্ষার আয়োজন করে থাকে অর্থাৎ প্রত্যেক বছরই WBCS পরীক্ষা অনুষ্ঠিত হয়।
WBCS পরীক্ষা দিয়ে কি কি চাকরি পাওয়া যায়?
WBCS পরীক্ষা দিয়ে পশ্চিমবঙ্গের উচ্চ পদের অফিসার হিসাবে নিযুক্ত হওয়া যায়। WBCS পরীক্ষার মাধ্যমে একাধিক পদে অফিসার নিয়োগ করা হয়ে থাকে এবং এই একাধিক অফিসার নিয়োগ করার জন্যে সমস্ত পদকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। নীচে গ্রুপ অনুযায়ী পদের নামগুলি দেওয়া হলো—
WBCS Group A Posts—
- পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)
- সমন্বিত পশ্চিমবঙ্গ রাজস্ব পরিষেবার সহকারী রাজস্ব কমিশনার
- পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস
- পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস
- পশ্চিমবঙ্গ ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস
- পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট সার্ভিস
WBCS Group B Posts—
- পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস
WBCS Group C Posts—
- সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম / ডেপুটি সুপারিন্টেনডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম
- জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার
- ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস
- পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস
- পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস
- অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার
- রেজিস্ট্রার (ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন) / জয়েন্ট রেজিস্টার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন)
- অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভেনিউ অফিসার
- চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস
WBCS Group D Posts—
- ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সোশ্যাইটিস
- পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার
- রিহ্যাবিলিটেশন অফিসার
WBCS অফিসারদের বেতন—
WBCS অফিসারদের বেতন তাদের পদ ও গ্রুপ (Group A, B, C, D) অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। নিচে পদভিত্তিক Pay Level ও বেতনের বিস্তারিত বিবরণ দেওয়া হলো—
WBCS Group A Salary—
পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)
- Pay Level: 16
- Salary: 56,100/- – 1,44,300/- টাকা।
সমন্বিত পশ্চিমবঙ্গ রাজস্ব পরিষেবার সহকারী রাজস্ব কমিশনার
- Pay Level: 16
- Salary: 56,100/- – 1,44,300/- টাকা।
পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস
- Pay Level: 16
- Salary: 56,100/- – 1,44,300/- টাকা।
পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস
- Pay Level: 16
- Salary: 56,100/- – 1,44,300/- টাকা।
পশ্চিমবঙ্গ ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস
- Pay Level: 16
- Salary: 56,100/- – 1,44,300/- টাকা।
পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট সার্ভিস
- Pay Level: 16
- Salary: 56,100/- – 1,44,300/- টাকা।
WBCS Group B Salary—
পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস
- Pay Level: 16
- Salary: 56,100/- – 1,44,300/- টাকা।
WBCS Group C Salary—
সুপারিন্টেনডেন্ট, ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম / ডেপুটি সুপারিন্টেনডেন্ট, সেন্ট্রাল কারেকশনাল হোম
- Pay Level: 15
- Salary: 42,600/- – 1,09,800/- টাকা।
জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার
- Pay Level: 14
- Salary: 39,900/- – 1,02,800/- টাকা।
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাক্টিসেস
- Pay Level: 14
- Salary: 39,900/- – 1,02,800/- টাকা।
পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস
- Pay Level: 14
- Salary: 39,900/- – 1,02,800/- টাকা।
পশ্চিমবঙ্গ সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস
- Pay Level: 14
- Salary: 39,900/- – 1,02,800/- টাকা।
অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার
- Pay Level: 14
- Salary: 39,900/- – 1,02,800/- টাকা।
রেজিস্ট্রার (ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন) / জয়েন্ট রেজিস্টার (ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশন)
- Pay Level: 14
- Salary: 39,900/- – 1,02,800/- টাকা।
অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভেনিউ অফিসার
- Pay Level: 12
- Salary: 35,800/- – 92,100/- টাকা।
চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস
- Pay Level: 12
- Salary: 35,800/- – 92,100/- টাকা।
WBCS Group D Salary—
ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সোশ্যাইটিস
- Pay Level: 10
- Salary: 32,100/- – 82,900/- টাকা।
পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার
- Pay Level: 10
- Salary: 32,100/- – 82,900/- টাকা।
রিহ্যাবিলিটেশন অফিসার
- Pay Level: 10
- Salary: 32,100/- – 82,900/- টাকা।
উপরোক্ত বেতনের সাথে DA (মহার্ঘ ভাতা), HRA (বাড়ি ভাড়া ভাতা), MA (মেডিক্যাল ভাতা) সহ অন্যান্য সরকারি ভাতাও যুক্ত হয়।
WBCS পরীক্ষার নিয়োগ পদ্ধতি—
- প্রিলিমিনারি পরীক্ষা
- মেন পরীক্ষা
- ইন্টারভিউ
মোট তিনটি পর্যায়ে এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা। যে সকল পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন, তাদের মেন পরীক্ষায় বসার অনুমতি প্রদান করা হয়। মেন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। মেন পরীক্ষা ও ইন্টারভিউ এর নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।
WBCS পরীক্ষার যোগ্যতা—
WBCS পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হল গ্র্যাজুয়েশন পাশ। যেকোনো বোর্ড থেকে যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করলেই, এই পরীক্ষাটি দেওয়া যায়।
WBCS পরীক্ষার বয়স সীমা—
WBCS পরীক্ষার মাধ্যমে একাধিক পদে অফিসার নিয়োগ করা হয়ে থাকে এবং এই একাধিক অফিসার নিয়োগ করার জন্যে সমস্ত পদকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ অনুযায়ী বয়স সীমা আলাদা আলাদা, নীচে তা দেওয়া হল—
- Group-A এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
- Group-B এর ক্ষেত্রে ২০ বছর থেকে ৩৬ বছর।
- Group-C এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৬ বছর।
- Group-D এর ক্ষেত্রে ২১ বছর থেকে ৩৯ বছর।
WBCS পরীক্ষা কোন ভাষায় হয়—
বাংলা ও ইংরেজি এই দুটি ভাষায় WBCS হয়।
WBCS পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে?
হ্যাঁ নেগেটিভ মার্কিং থাকে। প্রতি তিনটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হয়।
WBCS পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে—
WBCS প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৮টি বিষয় থেকে প্রশ্ন আসে। বিষয়গুলি হল—
- ইংলিশ
- বিজ্ঞান
- কারেন্ট অ্যাফেয়ার্স
- ইতিহাস
- ভারতের স্বাধীনতা সংগ্রাম
- ভূগোল
- ভারতীয় অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান
- অঙ্ক ও রিজনিং
WBCS পরীক্ষা কতবার দেওয়া যায়—
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে কোনো লিমিট ঠিক করা নেই। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমার মধ্যে থাকলেই পরীক্ষায় বসা যায়।

No comments:
Post a Comment