2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে | West Bengal HS 4th Semester Result 2026
![]() |
| উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 | কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই পোস্ট। অনেকেই জানতে চাইছেন— উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 কবে প্রকাশিত হবে? এই পোস্টে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখসহ প্রয়োজনীয় সকল তথ্য তুলে ধরা হয়েছে।
| WB HS Result 2026 |
|---|
| বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ |
| পরীক্ষার নাম | উচ্চ মাধ্যমিক ২০২৬ |
| রেজাল্টের তারিখ | ১৪ই মে ২০২৬ |
| অফিশিয়াল ওয়েবসাইট | wbchse.wb.gov.in |
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) সম্প্রতি একটি অফিশিয়াল প্রেস রিলিজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করেছে।
এই বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার পরীক্ষা ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও মে মাসের মধ্যেই নির্ধারিত সময়ে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের তারিখ—
বোর্ডের অফিশিয়াল নোটিশ অনুযায়ী, উচ্চ মাধ্যমিক ২০২৬-এর ফলাফল প্রকাশ করা হবে ১৪ই মে ২০২৬।
Official Notice | Download |
উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের সময়—
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুপুর ১০টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এরপর বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট অনলাইনে দেখতে পারে।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট—
- https://result.wb.gov.in
- www.wbbse.wb.gov.in
- https://results.digilocker.gov.in/
- www.indiaresults.com
- iresults.net
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবো—
উচ্চ মাধ্যমিক রেজাল্ট অনলাইনে চেক করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে https://result.wb.gov.in ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর পরীক্ষার্থীর রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে প্রদান করুন।
- তারপর “Submit” বাটনে ক্লিক করুন।

No comments:
Post a Comment