Breaking







Thursday, 7 May 2026

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব 2026 | How to Check Madhyamik Result 2026

অনলাইনে মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখব | মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করব

অনলাইনে মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখব | মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে চেক করব
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখব 2026 | How to Check Madhyamik Result 2026
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই উত্তেজনা থাকে। তবে অনেকেই সহজভাবে কীভাবে রেজাল্ট চেক করতে হয়, তা পরিষ্কারভাবে জানেন না। তাই আজকের এই পোস্টে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে তুলে ধরা হলো।

WB Madhyamik Result 2026
বোর্ড পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ
পরীক্ষার নাম মাধ্যমিক ২০২৬
পরীক্ষার তারিখ ২রা ফেব্রুয়ারি ― ১২ই ফেব্রুয়ারি ২০২৬
রেজাল্ট প্রকাশের তারিখ ৮ই মে ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in

মাধ্যমিক রেজাল্ট ২০২৬ প্রকাশের তারিখ—

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক রেজাল্ট ২০২৬ প্রকাশ করা হবে ৮ মে ২০২৬ (শুক্রবার)

সকাল ৯:৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এরপর সকাল ১০:১৫ মিনিট থেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট চেক করা যাবে। 

এছাড়াও, সকাল ১০:৩০ মিনিট থেকে ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।

মাধ্যমিক রেজাল্ট দেখার ওয়েবসাইট—

  • www.wbbsedata.com
  • www.wbbse.wb.gov.in
  • www.iResults.in
  • www.indiaresults.com
  • www.results.siksha
  • results.marksbee.com

অনলাইনে মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবেন

উপরে উল্লেখিত যেকোনো একটি ওয়েবসাইটে ভিজিট করে নিজের Roll Number এবং Date of Birth সাবমিট করলেই খুব সহজে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন।

অনলাইনে মাধ্যমিক রেজাল্ট চেক করার পদ্ধতি—

  • প্রথমে উপরে উল্লেখিত যেকোনো একটি ওয়েবসাইটে ভিজিট করুন।
  • “Madhyamik Result 2026” অপশনটি সিলেক্ট করুন।
  • পরীক্ষার্থীর Roll NumberDate of Birth সঠিকভাবে লিখুন।
  • এরপর Submit বাটনে ক্লিক করুন।
  • স্ক্রিনে আপনার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
🔔 লিংকটি কার্যকর হবে ৮ই মে সকাল ১০:১৫ মিনিটে।

No comments:

Post a Comment