2026 টি টোয়েন্টি বিশ্বকাপ প্রশ্ন উত্তর PDF | T20 World Cup 2026 GK Questions in Bengali PDF
![]() |
| 2026 টি টোয়েন্টি বিশ্বকাপ প্রশ্ন উত্তর PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
এখানে 2026 টি টোয়েন্টি বিশ্বকাপ প্রশ্ন উত্তর PDF সহ শেয়ার করা হয়েছে। এখানে এই টুর্নামেন্ট তথা আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া রয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং এই প্রশ্নগুলি পড়লে খুব সহজেই স্পোর্টস জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অংশের প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবেন।
2026 টি টোয়েন্টি বিশ্বকাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
প্রশ্ন: ICC Men’s T20 World Cup 2026 কততম সংস্করণ ছিল?
উত্তর: দশম সংস্করণ।
প্রশ্ন: ICC Men’s T20 World Cup 2026 কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026 পর্যন্ত।
প্রশ্ন: 2026 সালের T20 বিশ্বকাপের আয়োজক দেশ কে?
উত্তর: ভারত এবং শ্রীলঙ্কা।
প্রশ্ন: 2026 T20 বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল?
উত্তর: 20টি।
প্রশ্ন: 2026 ICC Men's T20 World Cup-এর ফাইনাল ম্যাচ কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়?
উত্তর: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে।
প্রশ্ন: 2026 ICC Men's T20 World Cup চ্যাম্পিয়ন কোন দল?
উত্তর: ভারত।
প্রশ্ন: 2026 ICC Men's T20 World Cup-এ রানার্স-আপ কোন দল?
উত্তর: নিউজিল্যান্ড।
প্রশ্ন: 2026 সালের ICC Men's T20 World Cup-এর সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করেছিল?
উত্তর: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড এবং ভারত বনাম ইংল্যান্ড।
প্রশ্ন: 2026 ICC Men's T20 World Cup-এর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে ছিলেন?
উত্তর: সঞ্জু স্যামসন।
প্রশ্ন: 2026 ICC Men's T20 World Cup-এর ফাইনাল ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ কে হন?
উত্তর: জসপ্রিত বুমরাহ।
প্রশ্ন: 2026 সালের ICC Men’s T20 World Cup-এ সর্বোচ্চ রান স্কোরার কে ছিলেন?
উত্তর: 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান।
প্রশ্ন: 2026 সালের ICC Men’s T20 World Cup-এ সবচেয়ে বেশি উইকেট কোন বোলার নেন?
উত্তর: জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী -দুজনেই 14টি করে উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন।
প্রশ্ন: ICC Men’s T20 World Cup-এ প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব কোন দলের?
উত্তর: ভারতের।
প্রশ্ন: ভারত কতবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে?
উত্তর: তিনবার।
প্রশ্ন: ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কবে জিতেছিল?
উত্তর: 2007 সালে।
প্রশ্ন: প্রথম T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
প্রশ্ন: প্রথম T20 বিশ্বকাপ কে জিতেছিল?
উত্তর: ভারত।
প্রশ্ন: 2028 সালের T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: 2028 সালের আইসিসি (ICC) পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
প্রশ্ন: ICC-এর পুরো নাম কি?
উত্তর: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
প্রশ্ন: ICC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
প্রশ্ন: ICC‑এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর: জয় শাহ।
প্রশ্ন: ICC‑এর ডেপুটি চেয়ারম্যান বর্তমানে কে?
উত্তর: ইমরান খাজা।
⬇️ T20 World Cup 2026 GK Questions PDF ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে।
File Details:
- PDF Name: T20 World Cup 2026 GK Questions
- Language: Bengali
- Size: 01 mb
- Total Pages: 02

No comments:
Post a Comment