Breaking







Tuesday, 17 August 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-153

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-153

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-153
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-153
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-153

■ কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন ?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস। 

■ G.M.T. ও I.S.T. -র মধ্যে পার্থক্য হল -
উত্তরঃ ৫ ঘণ্টা ৩০ মিনিট। 

■ বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস । 

■ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮২৮ খ্রিস্টাব্দে। 

■ আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 

■ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে ?
উত্তরঃ ১৭৯৩ সালে। 

■ কাকে কোষের মস্তিষ্ক বলে ?
উত্তরঃ নিউক্লিয়াস। 

■ ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হল -
উত্তরঃ কালো। 

■ নীলদর্পণ নাটকটির রচয়িতা কে ?
উত্তরঃ দীনবন্ধু মিত্র।

■ চিন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে ?
উত্তরঃ টাইফুন। 

আগের পর্বঃ

No comments:

Post a Comment