Breaking







Showing posts with label WB Forest Bana Sahayak Exam. Show all posts
Showing posts with label WB Forest Bana Sahayak Exam. Show all posts

Monday, 19 October 2020

October 19, 2020

বন সহায়ক ইন্টারভিউ জিকে PDF - Bana Sahayak Interview GK in Bengali PDF

বন সহায়ক ইন্টারভিউ জিকে PDF - Bana Sahayak Interview GK in Bengali PDF || Part-02

বন সহায়ক ইন্টারভিউ জিকে PDF - Bana Sahayak Interview GK in Bengali PDF
বন সহায়ক ইন্টারভিউ জিকে

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ বন সহায়ক পদে নিয়োগের ইন্টারভিউর প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, Bana Sahayak Interview GK in Bengali PDF / বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন ও উত্তর পিডিএফ সহ। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ষাটটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে, যেগুলি নেওয়া হয়েছে গত দিনগুলিতে হয়ে যাওয়া বন সহায়ক ইন্টারভিউর ওপর ভিত্তি করে।

০১. পশ্চিমবঙ্গের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো।
উত্তরঃ সুন্দরবন ও বক্সা।

০২. ডেমোগ্রাফি বলতে কি বোঝো।
উত্তরঃ জনসংখ্যা বিষয়ক বিশ্লেষণ বা আলোচনাকে ডেমোগ্রাফি বলে।

০৩. দুটি নন-বায়োডিগ্রেডেবেল কীটনাশকের নাম লেখো।
উত্তরঃ ডি.ডি.টি. ও লিনডেন।

০৪. জৈবিক যুদ্ধ বলতে কি বোঝো।
উত্তরঃ জীবাণুঘটিত পদার্থের সাহায্যে যুদ্ধ করার প্রক্রিয়াকেই জৈবিক যুদ্ধ বলা হয়।

০৫. পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬ এর উদ্দেশ্য কি ?
উত্তরঃ পরিবেশের রক্ষা ও উন্নতিকল্পে এই আইনটি গঠিত হয়।

০৬. জঞ্জাল কাকে বলে ?
উত্তরঃ আবর্জনা, শাকসব্জি, ফলমূলের অংশ, মাছ-মাংসের উচ্ছিষ্ট প্রভৃতি পচনশীল বস্তুকে জঞ্জাল বলা হয়।

০৭. গঙ্গা দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত প্রকল্পটির নাম কি ?
উত্তরঃ গঙ্গা অ্যাকশন প্ল্যান।

০৮. বায়ুর মূল উপাদানগুলি কি কি ?
উত্তরঃ নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি।

০৯. সি.ও.ডি. এর পুরো নাম কি ?
উত্তরঃ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা।

১০. ভেষজ উদ্ভিদ কাকে বলে ?
উত্তরঃ যে সকল উদ্ভিদের ফুল, ফল, পাতা ও কাণ্ডে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে, যা দিয়ে রোগ প্রতিরোধ করা যায়, সেই সমস্ত উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়।

১১. জলাভূমি কাকে বলে ?
উত্তরঃ খাল, বিল, নদ-নদী, পুকুর, ডোবা, ঝিল ইত্যাদি নিয়েই গড়ে উঠেছে জলাভূমি।

১২. জলাভূমি কয় প্রকার ও কি কি ?
উত্তরঃ দুই প্রকার।  যথা -  ক) প্রাকৃতিক জলাভূমি, খ) কৃত্রিম জলাভূমি।

১৩. বাস্তুতন্ত্র কাকে বলে ?
উত্তরঃ কোন নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে অবস্থানরত নানা অজৈব প্রাকৃতিক উপাদানগুলির সাথে ওই অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়াকে ওই পরিবেশের বাস্তুতন্ত্র বলে।

১৫. বায়ুদূষণ কাকে বলে ?
উত্তরঃ বায়ুতে ক্ষতিকর ভাসমান কণা এবং নানা ক্ষতিকর গ্যাসের ক্রমবর্ধমান অনুপ্রবেশকেই বায়ুদূষণ বলে।

১৬. জলদূষণ কাকে বলে ?
উত্তরঃ মনুষ্য সৃষ্ট বা প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক এবং জৈব উপাদানগুলির গুণমান নষ্ট হলে, তাকে জলদূষণ বলে।

১৭. শব্দদূষণ কাকে বলে ?
উত্তরঃ মাত্রাতিরিক্ত প্রাবল্য যুক্ত শব্দ যা মানুষের শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যকলাপকে প্রভাবিত করে এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, তাকে শব্দদূষণ বলে।

১৮. মৃত্তিকাদূষণ কাকে বলে ?
উত্তরঃ বিভিন্ন কলকারখানা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন ফ্লাইঅ্যাশ, ভারী ধাতু, প্লাস্টিক জাতীয় পদার্থ, রাসায়নিক সার ও কীটনাশকসহ বিভিন্ন ধরণের জৈব-অজৈব পদার্থ মাটিকে দূষিত করছে; একেই মৃত্তিকাদূষণ বলে।

১৯. অতিবেগুনি রশ্মির প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ চোখে ছানি পড়ে ও ত্বকের ক্যান্সার হয়। 

২০. রামসর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ইরানে।

২১. রামসর কেন বিখ্যাত ?
উত্তরঃ ১৯৭১ সালে জলাভূমির উপর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

২২. জীববৈচিত্র্য কি ?
উত্তরঃ জীববৈচিত্র্য বলতে কোনও একটি অঞ্চলের উদ্ভিদ ও প্রাণী জগতের সকল সদস্যকে নিয়ে যে বৈচিত্র্য গড়ে ওঠে, তাকেই জীববৈচিত্র্য বলে।

২৩. দুটি প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ দাও।
উত্তরঃ বন্যা ও ভূমিকম্প।

২৪. গাড়িতে শব্দদূষণ রোধে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উত্তরঃ সাইলেন্সার।

২৫. একটি জৈব গ্যাসের নাম লেখো।
উত্তরঃ গোবর গ্যাস।

২৬. পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম লেখো।
উত্তরঃ ইয়োলোস্টোন জাতীয় উদ্যান।

২৭. WHO এর পুরো নাম কি ?
উত্তরঃ World Health Organisation (ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন)।

২৮. পৃথিবীর বয়স কত ?
উত্তরঃ প্রায় ৪৫০ কোটি বছর।

২৯. সুন্দরবনের নাম সুন্দরবন কেন ?
উত্তরঃ এই বনে অসংখ্য সুন্দরী গাছ জন্মায় সেই জন্যই এই বনকে সুন্দরবন নামে অভিহিত করা হয়েছে। 

৩০. সুন্দরবনে দেখতে পাওয়া যায় এমন কয়েকটি গাছের নাম লেখো।
উত্তরঃ সুন্দরী, গরাং, গেঁওয়া।

৩১. সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগণায়।

৩২. রেড ডাটা বুক কাকে বলে ?
উত্তরঃ সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা IUCN যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করে তাকে রেড ডাটা বুক বলে। 

৩৩. বিশ্ব জল দিবস ২০২০ থিম কি ছিল ?
উত্তরঃ Water and Climate Change. 

৩৪. বিশ্ব জলদিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২২শে মার্চ।

৩৫. পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?
উত্তরঃ জুলজিক্যাল গার্ডেন্স, আলিপুর।

৩৬. পশ্চিমবঙ্গে মোট কটি জাতীয় উদ্যান রয়েছে ?
উত্তরঃ ছয়টি।

৩৭. পশ্চিমবঙ্গের দুটি হেরিটেজ বিল্ডিং এর নাম লেখো।
উত্তরঃ কুতুব মিনার ও ভিক্টোরিয়া মেমোরিয়াল। 

৩৮. ভারতের যেকোনো দুটি অভয়ারণ্যের নাম লেখো।
উত্তরঃ মানস অভয়ারণ্য এবং সিমলিপাল অভয়ারণ্য।

৩৯. ভারতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কয়টি ?
উত্তরঃ আঠারোটি।

৪০. সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দার্জিলিং এ। 

৪১. মানস ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অসমে।

৪২. পালামৌ ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ডে।

৪৩. ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু। 

৪৪. ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত ? 
উত্তরঃ রাজস্থানে। 

৪৫. করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড। 

৪৬. গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ

৪৭. বেদানথঙ্গল, রঙ্গনথিটু কিসের অভয়ারণ্য ?
উত্তরঃ পক্ষী। 

৪৮. গরমপানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ আসাম। 

৪৯. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ। 

৫০. গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তরঃ বিহার। 

৫১. কর্নাটক ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত অভয়ারণ্য কোনটি ?
উত্তরঃ বন্দীপুর। 

৫৩. ভারতের প্রাচীনতম চিড়িয়াখানার নাম কি ?
উত্তরঃ আলিপুর চিড়িয়াখানা। 

৫৪. ভারতের কোথায় রয়‍্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ?
উত্তরঃ সুন্দরবনে। 

৫৫. গোরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ গন্ডার সংরক্ষণের জন্য। 

৫৬. ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি ?
উত্তরঃ নীলগিরি। 

৫৭. পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ‍্যপ্রদেশে। 

৫৮. সিমলিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশায়। 

৫৯. কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয় ? 
উত্তরঃ ভিটামিন ডি। 

৬০. বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয় ? 
উত্তরঃ ২২ মে।
File Details:
PDF Name : Bana Sahayak Interview GK in Bengali PDF
Language : Bengali
Size : 0.7 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download

More PDFDownload Link
বন সহায়ক ইন্টারভিউ জিকে পর্বঃএকClick Here
বন সহায়ক ইন্টারভিউ মকটেস্ট Click Here

Thursday, 24 September 2020

September 24, 2020

Bana Sahayak Interview Questions in Bengali

Bana Sahayak Interview Questions in Bengali | বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন | Part:03

Bana Sahayak Interview Questions in Bengali
Bana Sahayak Interview Questions in Bengali

কলম ✏  
সুপ্রিয় বন্ধুরা,
বন সহায়ক ইন্টারভিউ এর প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, বন সহায়ক ইন্টারভিউ এর উপযোগী পনেরোটি প্রশ্ন কুইজ আকারে। এই কুইজটির প্রশ্নগুলি নেওয়া হয়েছে যারা এখন পর্যন্ত বন সহায়ক ইন্টারভিউ দিয়ে এসেছে, তাদের অভিজ্ঞতা থেকে। তাই আমরা আশা করবো, এই কুইজ বা মকটেস্টটি তোমাদের খুব কাজে দেবে। 

কুইজ
বন সহায়ক ইন্টারভিউ
প্রশ্ন সংখ্যা
১৫
পূর্ণমান
১৫
সময়
প্রতিটি প্রশ্নের জন্যে ৩০ সেকেন্ড 

Bana Sahayak Interview
Quiz Application

প্রত্যেকটি প্রশ্নের জন্যে সময় ৩০ সেকেন্ড

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


More
Link
Bana Sahayak Interview Quiz 02Click Here
Bana Sahayak Interview GK PDF
Click Here

Friday, 4 September 2020

September 04, 2020

Bana Sahayak - Questions and Answers in Bengali

Bana Sahayak - Questions and Answers in Bengali | Bengali GK Quiz : Bana Sahayak || Part-02

Bana Sahayak - Questions and Answers in Bengali
Bana Sahayak - Questions and Answers in Bengali

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বন সহায়ক পদে নিয়োগের ইন্টারভিউর প্রস্তুতিকে মজবুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, বন সহায়ক পরীক্ষার সম্ভাব্য কিছু জিকে কুইজ আকারে। যার মাধ্যমে তোমরা নিজেরাই নিজেদের যাচাই করে নিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।

➤ বিষয় - বন সহায়ক জিকে
➤ প্রশ্ন সংখ্যা - ১৫
➤ পূর্ণমান - ১৫
➤ সময় - ৩০ সেকেন্ড/প্রশ্ন

Bengali GK Quiz : Bana Sahayak
Quiz Application

প্রত্যেকটি প্রশ্নের জন্যে সময় ৩০ সেকেন্ড

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


More Material
Download Link
Bana Sahayak Quiz 01Click Here
Bana Sahayak GK PDFClick Here

Sunday, 23 August 2020

August 23, 2020

WB Forest Bana Sahayak Interview GK in Bengali

WB Forest Bana Sahayak Interview GK in Bengali | Bengali GK Quiz : WB Forest Bana Sahayak

WB Forest Bana Sahayak Interview GK in Bengali
WB Forest Bana Sahayak Interview GK in Bengali

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ বনদপ্তরের বন সহায়ক পদে নিয়োগের Oral Test তথা Interview -র প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিছু গুরুত্বপূর্ণ বনসহায়ক ইন্টারভিউ স্পেশাল জিকে, যেগুলি কুইজ আকারে দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে Start The Quiz বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নাও। আর হ্যাঁ কুইজটিতে কত স্কোর হল সেটা এবং এই ধরণের আরও কুইজ পেতে নীচে অবশ্যই কমেন্ট করে জানাবে।

▣ বিষয় - বনসহায়ক স্পেশাল জিকে
▣ প্রশ্ন সংখ্যা - ১৫
▣ পূর্ণমান - ১৫
▣ সময় - ৩০ সেকেন্ড/প্রশ্ন

Bengali GK Quiz : WB Forest Bana Sahayak
Quiz Application

প্রত্যেকটি প্রশ্নের জন্যে সময় ৩০ সেকেন্ড

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


More Quiz
Visit Now
ভিটামিনClick Here
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলাClick Here

Saturday, 8 August 2020

August 08, 2020

100+ Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam

100+ Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam | বন সহায়ক নিয়োগ স্পেশাল জিকে

100+ Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam
100+ Bengali GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak Exam

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ বনদপ্তরের বন সহায়ক (WB Forest Bana Sahayak) পদে নিয়োগের Oral Test তথা মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সহযোগিতা করতে আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, Bengali GK Questions and Answers PDF; যেটির মধ্যে তোমরা ১০৩টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর পাবে, যেগুলি তোমাদের WB Forest Bana Sahayak মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

➤ বন সহায়ক পদে নিয়োগের পদ্ধতিঃ সরাসরি ইন্টারভিউ মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে, কোনরূপ লিখিত পরীক্ষা হবেনা। আর যে সকল বিষয়গুলির ওপর ইন্টারভিউ নেওয়া হবে, সেগুলি হল -
❑ বাংলা পড়ার ক্ষমতাঃ ৩০ নম্বর।
❑ বাংলা লেখার ক্ষমতাঃ ৩০ নম্বর।
❑ ইংরেজি বা হিন্দি পড়ার ক্ষমতাঃ ১০ নম্বর।
❑ সাধারণ জ্ঞান মৌখিক পরীক্ষাঃ ২০ নম্বর।
❑ বনজ কাজের জন্য ব্যক্তিত্বের ফিটনেসঃ ১০ নম্বর।
❑ মোটঃ ১০০ নম্বর।

পশ্চিমবঙ্গ বনদপ্তরের বন সহায়ক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ের ওপর যে ২০ নম্বর থাকছে, তার প্রস্তুতিকে ভিত্তি করেই আমাদের এই পোস্ট। সুতরাং তোমরা সময় অপচয় না করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করে নাও।

➤ কিছু নমুনা প্রশ্নঃ

❑ বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২১শে মার্চ।

❑ ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭২ সালে।

❑ ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে ?
উত্তরঃ ১৯৮০ সালে।

❑ আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক গার্ডেন কোথায় অবস্থিত ?
উত্তরঃ কলকাতায়।

❑ জীববৈচিত্র্য মূলত কত প্রকার ?
উত্তরঃ তিন প্রকার।

❑ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ’ হল –
উত্তরঃ ২০১০।

❑ ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৫০টি।

❑ ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে ?
উত্তরঃ ২০০২ সালে।

❑ Indian Tiger project চালু হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৩ সালে।

❑ WWF এর পুরো কথা কি ?
উত্তরঃ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার।

❑ ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত ?
উত্তরঃ দেরাদুনে।

❑ ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৫ সালে।

❑ আন্দামান কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত ?
উত্তরঃ সুন্দাল্যান্ড।

❑ ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ জিম করবেট।

❑ নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মেঘালয়।

❑ বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।

❑ কালো হরিং কোন অভয়ারণ্যে পাওয়া যায় ?
উত্তরঃ দাচিগ্রাম।

❑ ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তরঃ হেমিস জাতীয় উদ্যান।

❑ Valley of Flowers কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ডে।

❑ বন্যপ্রাণী লুপ্ত হওয়ার একটি প্রধান কারণ লেখো।
উত্তরঃ বাসস্থান বিলুপ্ত হওয়া।


File Details:
PDF Name : 100+ GK Questions and Answers PDF for WB Forest Bana Sahayak
Language : Bengali
Size : 0.8 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download